‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। কয়েক দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। অভিনয়ের মাধ্যমে যেকোনও চরিত্রে প্রাণ সঞ্চার করতে জানেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। কয়েক দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। অভিনয়ের মাধ্যমে যেকোনও চরিত্রে প্রাণ সঞ্চার করতে জানেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে আট থেকে আশির মন জিতেছেন। কিন্তু তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে একটি ভয়াবহ সিদ্ধান্তের কথা জানালেন অভিনেতা। বললেন, তিনি নাকি গত ১০ বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কোনও চাপের মধ্যে কাজ করতে চান না তিনি। অভিনেতার এই মন্তব্যে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে ভক্তমহলে। তবে কী সত্যি অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি?

এই বিষয়ে মনোজ বাজপেয়ী বলেছেন, ‘আমি প্রায়ই অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবি। সত্যি বলতে, গত ১০ বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছি। কিন্তু তারপর কোনও ভাল চরিত্র পেলেই আমি আর হাতছাড়া করতে পারিনা। আমি বাধ্য হয়ে অভিনয় করতে চাই না। পরিবার চালানোর জন্যে আমি কাজ করতে চাইনা।’ তিনি আরও বলেন, ‘আমি অভিনয় করতে চাই। কোনও চরিত্র পেলে, সেটা মজার সঙ্গে করতে চাই। আজও আমার বাণিজ্যিক ছবি করার ইচ্ছে হয়। আবার কিছু ফালতু কমেডি করতেও ইচ্ছে হয়। কিন্তু মাঝে মধ্যে মনে হয়, অভিনয় ছেড়ে দিই। তাহলে আর বাড়ি ফিরে কোনও প্রস্তুতি নিতে হবে না আমার। শুধু পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারব। কিন্তু অভিনয় ছাড়া কী করে থাকব?’

আরও পড়ুন: বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

একই পডকাস্টে মনোজ বাজপেয়ী আরও জানান যে, ‘গলি গুলিয়াঁ’, ‘আলিগড়’ এবং ‘ভোঁসলে’-র মতো কিছু সিনেমার অন্ধকার দিকগুলি আমার মধ্যে বিরাজমান। কখনও কখনও আমিও মানসিকভাবে সেই অন্ধকার দিকগুলি অনুভব করি। কারণ চরিত্র গুলি আমার মেজাজকেও পরিবর্তন করে দিয়েছে। তাই আমি মানসিকভাবে ক্লান্ত। মাঝে মাঝে মনে হয় বাবা-মায়ের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে পারলে ভাল হত। যখনই আমি সিঁড়ি দিয়ে উঠি বা নামি, তখনই আমার মনে হয় আমার শরীরের কোষগুলো বুড়িয়ে যাচ্ছে। মৃত্যুও জীবনের একটি বাস্তবতা। লোকে বলে একদিন তো যেতেই হবে। তাই এই বাস্তবতা সম্পর্কে আপনার সচেতন থাকা উচিত।’ সম্প্রতি অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার জন্যে বিতর্কের মুখে পড়েছিলেন। ছবির শিরোনাম দুর্নীতিগ্রস্ত পুরোহিত রাখার কারণে বিতর্কের সৃষ্টি হয়। এই কারণে অভিনেতা এবং তাঁর পরিবারকে নানারকম কুরুচিপূর্ণ হুমকির শিকার হতে হয়েছিল। এই কারণে তিনি অভিনয় ছেড়ে দিতে চাইছেন কিনা স্পষ্ট নয়।

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী