আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: জল্পনা ছিলই, এবার সরকারিভাবে তৃণমূলে যোগদান করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। সদ্য পদত্যাগ করা এই কংগ্রেসি বিধায়ক গোয়ার দুইবারের মুখ্যমন্ত্রী ছিলেন। বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন লুইজিনহো ফালেইরো। তাঁর সঙ্গে কয়েকজন অনুগামীও এদিন তৃণমূলে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আরও ছিলেন সৌগত রায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায় সহ অনেকে। সৌগতবাবু বলেন, এটা তৃণমূল কংগ্রেসের কাছে ঐতিহাসিক দিন। দেশের পশ্চিমাঞ্চলেও এবার তৃণমূলের পতাকা উড়বে।

বুধবার তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্কার ভাষায় জানিয়ে দিলেন, আমি ৪০ বছর ধরে কংগ্রেস ম্য়ান ছিলাম। কিন্তু দল বিজেপির বিরুদ্ধে লড়তে ব্যর্থ। এবার বিজেপিকে হারাতেই আমি তৃণমূলে এলাম। বুধবার তৃণমূলে যোগ দিলেন আরও ৯ কংগ্রেস নেতা। এই অনুষ্ঠানে সৌগত রায় জানান, গোয়ায় আরও বেশ কয়েকজন জনপ্রিয় নেতা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।

এদিন তৃণমূলে যোগদানের আগে দলবল নিয়ে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন লুইজিনহো ফালেইরো। দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই নেতা। এরপরই সকলকে সঙ্গে নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ফালেইরো। তাঁর সঙ্গে আরও নয় জন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁরা হলেন, প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার, আতিস নায়েক ও বিজয় বাসুদেব পই, দুজনেই গোয়া প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। এছাড়া গোয়া কংগ্রেসের সম্পাদক মারিও পিন্টো ডি সান্তানা ও আনন্দ নায়েক, গোয়া যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ফালেইরো। এবং গোয়ার বুদ্ধিজীবী মহলের পরিচিত নাম শিবদাস সোনু নায়েক (কবি ও লেখক), রাজেন্দ্র শিবাজী কাকোদর (অর্থনীতিবিদ) এবং আইনজীবী সেলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও মন্টেরিও ক্লোভিস দি সিলভা।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ