নাগা-শোভিতা থেকে সুহানা, আলিয়ার বিয়েতে ঐশ্বর্যকে ছাড়া একাই হাজির অভিষেক

যেখানে আলিয়া-শেন বেশ রোমান্টিক মুডে ধরা দিয়েছিলেন। যাই হোক, আলিয়ার গায়ে হলুদের দিনে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর, ইমতিয়াজ আলির মেয়ে সকলেই যোগ দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বিয়ের সানাই। হয়ে গেল জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের একমাত্র কন্যা আলিয়া কাশ্যপের বিয়ে। বিদেশী বয়ফ্রেন্ডের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া কাশ্যপ। বহুবছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন আলিয়া এবং শেন গ্রেগ। বুধবার (১১ ডিসেম্বর) মুম্বইতেই বসেছিল আলিয়া এবং শেনের বিবাহ আসর। দিন দুয়েক আগে মেয়ের গায়ে হলুদের একাধিক ছবি পোস্ট করেছিলেন অনুরাগ কাশ্যপ। যেখানে আলিয়া-শেন বেশ রোমান্টিক মুডে ধরা দিয়েছিলেন। যাই হোক, আলিয়ার গায়ে হলুদের দিনে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর, ইমতিয়াজ আলির মেয়ে সকলেই যোগ দিয়েছিলেন। তবে বুধবার আলিয়ার বিয়েতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। যাঁদের মধ্যে নজর কেড়ে নিলেন সুহানা কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দার বাতালাপ।

এছাড়াও আলিয়ার বিয়েতে উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চন, কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গেল না কোথাও। এছাড়াও আলিয়ার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন নব দম্পতি শোভিতা ধুলিপালা এবং নাগা চৈতন্য। এদিন দুপুর থেকেই তারকারা ভিড় জমাচ্ছেন আলিয়ার বিয়েতে। কারণ ১১ ডিসেম্বর দুপুরে বিবাহ সম্পন্ন হয়েছে আলিয়া এবং শেনের। রাতে নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন একঝাঁক তারকা। শাহরুখ খানের মেয়ে সুহানা খান প্যাস্টেল বর্ণের শাড়ি, কানের দুল, নূন্যতম মেকআপে সেজে একাই অনুষ্ঠানে এসেছিলেন। আর অগস্থ্য তাঁর মামা অভিষেকের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন। সাদা ঐতিহ্যবাহী পোশাকে অভিষেককে সুন্দর দেখাচ্ছিল। আর কালো কোর্ট প্যান্টে সেজে উপস্থিত হন অভিষেক বচ্চন। তবে তিনি একাই এসেছিলেন, তাঁর সঙ্গে ঐশ্বর্য বা আরাধ্যা কাউকেই দেখা যায়নি।

বর্তমান অভিষেক-ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়েই মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া। বহুদিন ধরেই একসঙ্গে দেখা যায়না অভিষেক-ঐশ্বর্যকে। মেয়েকে নিয়ে একাই ভ্রমণ করেন অভিনেত্রী। এমনকী এটাও গুঞ্জন যে, অভিনেত্রী নিমরাত কৌরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তাই তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত।কিন্তু কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমন গুঞ্জনের মাঝেই আলিয়ার বিয়েতে অভিষেকের একা উপস্থিতি, জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়ের পার্টি থেকে অগস্ত্য ও সুহানার একাধিক ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাঁদেরকে জমিয়ে বাতালাপ করতে দেখা যায়। ‘দ্য আর্চিস’ নেটফ্লিক্স ছবি থেকেই অগস্ত্যের সঙ্গে শাহরুখের মেয়ের প্রেমের গুঞ্জন উঠেছে। যেখানে তাঁরা বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এদিন অনুষ্ঠানে পাপারিৎজিদের ক্যামেরায় আলাদা আলাদাভাবে দুজনা ধরা দিয়েছেন।সব ছবিই এখন নেটপাড়ায় ভাইরাল।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট