কান্দিতে তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র হচ্ছে রহস্যের পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্ধার হল তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নিজের বাড়ি থেকে মুর্শিদাবাদের কান্দি থানার বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রাথমিভাবে আত্মহত্যা মনে হলেও এই ঘটনা ঘিরে মাথাচাড়া দিচ্ছে রহস্য। 

নিহত বছর একত্রিশের পৌলমী বিজয়পুরী মুর্শিদাবাদের কান্দির নতুন পাড়াতে নিজের বাড়িতেই পরিবারের থাকতেন। শুক্রবার রাতে নিজের ঘরে অনেকক্ষণ তরুণী চিকিৎসকের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ ধরেই ডাকাডাকি করে তাকে। তবে তা সত্ত্বেও কোনও শব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে চোখ কপালে ওঠে পরিবারের। দেখেন ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন পৌলমী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়।

কান্দির এক স্বাস্থ্য আধিকারিক জানান, গত ২ বছর আগে দন্ত চিকিৎসক হিসাবে বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পৌলমী। খুবই সাদাসিধে এবং মধুরভাষী ছিলেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না তারা। অপরদিকে, পৌলমীর প্রতিবেশীরা জানান, লেখাপড়ায় খুবই ভালো ছিলেন ওই তরুণী। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনেক নম্বর পেয়ে পাশ করেন তিনি। প্রথম থেকেই ডাক্তার হয়ে গ্রামবাসীদের সেবা করার ইচ্ছা ছিল তাঁর। আর হয়েছিলও সেটাই। তবে আচমকাই কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই তরুণী চিকিৎসক,  তা স্পষ্ট নয়। খবর পেয়েই কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার