আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বরের সকালের সূর্যটা যেন উঠেছিল টাইগারদের জন্যই। প্রায় ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। ক্যারিবীয়দের ১৪০ রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল ৭ রানে। সেই সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ক্রিজে তখনও ছিলেন রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সঙ্গে যার ৩৩ বলে ৬৭ রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয় নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

কিংসটাউনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৭ বলে ২৭ রান করেন জাকের আলি। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ২৭ রান করেন শামিম হোসেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।

অন্যদিকে ২৪ বলে ২৬ রান করে এগিয়ে যান মেহেদি হাসান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। তানজিদ হাসান ৬, আফিফ হোসেন ৮ ও রিশাদ হোসেন অপরাজিত ২ রানের যোগদান রাখেন। তবে খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন লিটন দাস। তবুও শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৫ ওভারে ১৪০ রানে অল-আউট হয়ে যায়। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ