ব্রিসবেনে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের, তৃতীয় দিনের শেষে ভারত ৪/৫১

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিসবেন টেস্টে তৃতীয় দিনেও অসুর হয়ে হাজির হল হতচ্ছাড়া বৃষ্টি। যে কারণে সোমবার বার বার বিঘ্ন ঘটল খেলায়।পুরো ওভার খেলা হল না। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১। ক্রিজে রয়েছেন কে এল রাহুল (অপরাজিত ৩৩) ও ভারত অধিনায়ক রোহিত শর্মা (০)।

বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিনের সকালে ৪৪৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। মিচেল স্টার্কের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। মাত্র চার রান করে ফরওয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন গিল বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনিও এলেন আর গেলেন। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে গালিতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে আউট হন। দ্রুত দুই উইকেট হারিয়ে যার দিকে তাকিয়ে ছিল ভারতীয় শিবির সেই বিরাট কোহলিও বেশিক্ষণ থিতু হতে পারলেন না। হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আউটের আগে করেন মাত্র ৩ রান।

বৃষ্টির কারণে মধ্যাহ্ন ভোজ এগিয়ে আনা হয়। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পরে খেলা শুরুর পরে ফের খলনায়ক হয়ে আবির্ভূত হয় বৃষ্টি। বিরাট আউট হওয়ার পর ঋষভ পন্থও ব্যাট হাতে কোনও প্রতিরোধ গড়তে পারেননি। ৯ রান করে প্যাট কামিন্সের বলে ক্যারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। এর পরে ওপেনার কে এল রাহুলের সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ফের বৃষ্টি নামায় বন্ধ রাখতে হয় খেলা। বৃষ্টির কারণে চা পানের বিরতিও এগিয়ে আনা হয়। কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়নি। বৃষ্টি থামার পরে খানিকক্ষণ খেলা হয়। কিন্তু পর্যাপ্ত আলোর অভাবে বেশিক্ষণ খেলা চালানো যায়নি। দিনের শেষে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪