‘দুয়ারে সরকার’ ক্যাম্পে মিলবে করোনার ভ্যাকসিন! নির্দেশ স্বাস্থ্য দফতরের

গঙ্গাসাগরের মেলার জন্য জানুয়ারিতে দু'দফায় বসবে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে এবার মিলবে করোনার ভ্যাকসিন! স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা ঘিরে জল্পনা তুঙ্গে। আগামী ২ জানুয়ারি থেকে কিছুদিনের জন্য চালু হবে ‘দুয়ারে সরকার’-এর নতুন ক্যাম্প। সেখানেই স্বাস্থ্য পরিষেবা মিলবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। করোনার টিকা মূলত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে দেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে। এর মাঝেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পে টিকাকরণকে যাতে অন্তর্ভুক্ত করা যায় সেদিকে চিন্তাভাবনা শুরু করেছে স্বাস্থ্য দফতর। সেই মর্মেই এই নির্দেশিকা জারি বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নিতে হবে জেলা প্রশাসনকে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার হার ক্রমশ কমছে বাংলায়। তাই দ্বিতীয় ডোজের টিকাকরণে গতি আনতেই দুয়ারে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধুই করোনার টিকা নয়, এবারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ৩০ উর্দ্ধ ব্যক্তিদের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মুখের ক্যান্সারের চিকিৎসা হবে। প্রত্যেক ক্যাম্পেই থাকবেন অভিজ্ঞ চিকিৎসক। যে কোনও বয়সী ব্যক্তি বা মহিলাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। টিবি বা টিউবারকিউলোসিসের উপসর্গ থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে ক্যাম্পে।

গঙ্গাসাগরের মেলার জন্য জানুয়ারিতে দু’দফায় বসবে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?