মরু দেশ সৌদি আরব ঢেকেছে বরফে, পারদ নামল মাইনাস ৩ ডিগ্রিতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বরফে ঢেকে গিয়েছে ‘মরুর দেশ’। মরুর দেশে ‘বরফ’ কথাটা শুনলে সকলেই চমকে উঠবে। সৌদি আরব ও কুয়েতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে শীতকালে তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নিচে। সৌদি আরব ও কুয়েতে তাপমাত্রা কমে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। তুষারপাতে ঢেকে গিয়েছে গোটা এলাকা। দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ঠান্ডা ঝোড়ো হাওয়াই বইছে। এমতাবস্থায় আবহবিদরা দেশ দুটির বর্তমান পরিস্থিতিকে ‘বিরল আবহাওয়া’ বলে উল্লেখ করেছে। কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে।

এই নিয়ে কুয়েতের আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী জানিয়েছেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

এর আগে এনসিএম আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সতর্ক করেছিল। এনসিএম জানিয়েছিল,১৫ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে গেছে। এরমধ্যে দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো। আর গত সোমবার থেকে দেশটির রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা,আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও তাপামাত্রা একই অবস্থা।

এদিকে শৈত্যপ্রবাহ চলাকালীন জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সৌদি সরকারের এই সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনসাধারণদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট