জমি অধিগ্রহণ নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বললেন বিচারপতি?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য চাইলে বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে , জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন জমি হস্তান্তর করতে পারে রাজ্য সরকার। মেট্রো রেলের সম্প্রসারণের জন্য কলকাতা সংলগ্ন একটি জমি অধিগ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করে এমনই নির্দেশ দিল বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ।

আদালত সূত্রে জানা গিয়েছে, মেট্রো রেলের সম্প্রসারণের জন্য  জমি অধিগ্রহণ মামলা ওঠে হাইকোর্টে।  বৃহস্পতিবার সেই মামলারই রায় দিল আদালত। বিচারপতির মতে, আইনি পথে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ প্রক্রিয়া যদি বৃহৎ স্বার্থে হয় তবে তা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায়। প্রয়োজনে রাজ্য তার নিজস্ব ক্ষমতায় জমি কোনও ব্যক্তির কাছ থেকে নিতে পারে। 

প্রসঙ্গত,সম্প্রতি মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দ্বিতীয় পর্যায়ে অধিগ্রহণ বিজ্ঞপ্তি দেয় রাজ্য। অভিযোগ, ওই এলাকার প্রথম পর্যায়ের অধিগ্রহণে কোনও আপত্তি তোলা না হলেও দ্বিতীয় পর্যায়ে আপত্তি আসে। কারণ, এবার মামলাকারীর জমি ওই বিজ্ঞপ্তির মধ্যে পড়ে যায়।জানা গিয়েছে, মেট্রোর কাজের জন্যে নেপাল দূতাবাস তাদের জমির একটা অংশ মেট্রোর কাজে ব্যবহারের অনুমতি দেওয়ায় মামলাকারীর জমি তার আওতায় চলে আসে। মামলাকারীর অভিযোগ, প্রথম যে পথে লাইন হওয়ার কথা ছিল তাতে তার জমি সুরক্ষিত ছিল। কিন্তু নেপাল দূতাবাস জমি দিতে রাজি না হওয়ায় নতুন করে অন্য পথে লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। এটা আইনি সিদ্ধ নয়। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দিল আদালত।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য