২৬ জানুয়ারি থেকেই রাজ্যে ২৫ টাকা সস্তা পেট্রল-ডিজেল

দামের ঠ্যালায় জ্বালানি ভরতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। ঠিক তখনই রাজ্যবাসীকে নতুন বছরের উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে সস্তা হচ্ছে পেট্রল ও ডিজেল। ২০২২-এর শুরু থেকেই আমজনতাকে স্বস্তি দিয়ে একধাক্কায় জ্বালানির দাম কমছে ২৫ টাকা। বুধবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দামের ঠ্যালায় জ্বালানি ভরতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। ঠিক তখনই রাজ্যবাসীকে নতুন বছরের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। তবে এর জন্য রয়েছে বিশেষ শর্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, বিপিএল তালিকাভুক্ত রয়েছেন যারা তারাই আগামী ২৬ জানুয়ারি থেকে ২৫ টাকা কমে পাবেন পেট্রল-ডিজেল।

কিছুদিন ধরেই ঝাড়খণ্ডে পেট্রল-ডিজেলের উপর থেকে রাজস্ব আয় কমানোর জন্য আর্জি জানাচ্ছেন আমজনতারা। মুখ্যমন্ত্রীকে আর্জি জানাচ্ছেন পেট্রল ডিলাররা। প্রত্যেকের দাবি, ঝাড়খণ্ড সরকার যদি ৫ শতাংশ ভ্যাট কমায় পেট্রল-ডিজেলের উপর থেকে তাহলে একধাক্কায় অনেকটাই সস্তা হবে জ্বালানি। এই মুহূর্তে ২২ শতাংশ ভ্যাট পেট্রল-ডিজেলের উপরভ লাগু রেখেছে ঝাড়খণ্ড সরকার। তা ১৭ শতাংশ নিয়ে গেলে আমজনতার নাভিঃশ্বাস কমবে। এর মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল হেমন্ত সোরেনের সরকার। আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই সস্তা হবে পেট্রল-ডিজেল। যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে কেবলমাত্র তারাই এই সুবিধার আওতায় থাকবেন।

যদিও এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় পেট্রল পাম্পের মালিকেরা। ঝাড়খণ্ডে ১৩৫০ টি পেট্রল পাম্প রয়েছে। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ২.৫০ লক্ষ মানুষের পেট চলে। এই বর্ধিত রাজস্বের জন্য জ্বালানির ব্যবসায় মার খাচ্ছেন তারা। যেহেতু ঝাড়খণ্ডের সীমানা রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ডিজেলের দাম কম তাই বেশিরভাগ বাণিজ্যিক গাড়ি ও লরি গুলি ওই রাজ্যে গিয়েই জ্বালানি ভরছেন।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের