ধাক্কা মারার পর বাইক আরোহীর মৃতদেহ টেনেহিঁচড়ে ৩০ কিমি নিয়ে গেল সরকারি আধিকারিকের গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,লখনউ: ফের সরকারি ‘বাবুমশায়ের’ অমানবিকতার সাক্ষী থাকল যোগী রাজ্য। পিছন থেকে প্রথমে এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা। তার পরে আহত আরোহীকে বাঁচানোর চেষ্টা না করে টেনেহিঁচড়ে ৩০ কিলোমিটার নিয়ে গেল এক সরকারি আধিকারিকের গাড়ি। আর তাতেই প্রাণ হারালেন ওই আরোহী। পিলে চমকানোর মতো ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বাহরাইচে। ওই মর্মান্তিক ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। নিন্দা আর সমালোচনার ঝড় ওঠার পরে তড়িঘড়ি অভিযুক্ত সরকারি আধিকারিককে সাসপেন্ড করে মুখরক্ষার চেষ্টা চালিয়েছেন বাহরাইচের জেলাশাসক। তবে তাতে সাধারণ মানুষের ক্ষোভ কমার ইঙ্গিত মেলেনি।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাজ সেরে মোটরবাইক চেপে বাড়ি ফিরছিলেন পায়াগপুরের বাসিন্দা নরেন্দ্রকুমার হালদার। নানপাড়া-বাহরাইচ সড়ক ধরে যখন ফিরছিলেন তখনই নানপাড়ার তহশিলদার (রাজস্ব আধিকারিক) শৈলেশকুমার অবস্তির গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান নরেন্দ্র। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার না করে প্রায় ৩০ কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যান অবস্তির ক্ষাড়ির চালক মিরাজ আমেদ। ঘঁষটাতে-ঘঁষটাতে রাস্তা দিয়ে যাওয়ার ফলে ছিন্নভিন্ন হয়ে যায় নরেন্দ্রর দেহ। নানপাড়ার তহশিলদার কার্যালয় পর্যন্ত ওই অবস্থায় নিয়ে যাওয়া হয় দেহ। আর তা দেখেই চমকে যান স্থানীয় বাসিন্দারা।

ওই মর্মান্তিক ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বাহরাইচের পুলিশ সুপার বৃন্দা শুক্লা। বিস্মিত কণ্ঠে তিনি বলেন, ‘গাড়ির চালক না হয় গণধোলাইয়ের ভয়ে নরেন্দ্র মৃতদেহ টেনেহিঁচড়ে ৩০ কিলোমিটার নিয়ে গিয়েছেন, কিন্তু গোটা পথে ওই বীভ‍ৎস দৃশ্য দেখে কেন কেউ গাড়িটি থামানোর চেষ্টা চালালেন না তা বোধগম্য নয়।’ ইতিমধ্যেই অভিযুক্ত গাড়ির চালক মিরাজ আমেদকে অনিচ্ছাকৃত খুনের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে থাকা নানপাড়ার তহশিলদার শৈলেশকুমার অবস্তিকেও জেরা করা হবে।

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবার জরুরি, আর কোনগুলো আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়