করোনা আক্রান্ত তিন পড়ুয়া! বন্ধ রায়গঞ্জের স্কুল

স্কুলে করোনার থাবা। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত তিন পড়ুয়া। আর সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে করোনার থাবা। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত তিন পড়ুয়া। আর সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হন এক নবম শ্রেণীর ছাত্রী। তারপরেই তাঁকে বাড় পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গেই জেলা স্বাস্থ্য দফতরের স্কুলের সমস্ত পড়ুয়া ও শিক্ষিক-শিক্ষিকাদের করোনার আরটি পিসিআর টেস্ট করানো হয়। যাতে দুই পড়ুয়ার করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। এরপরেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। স্যানিটাইজ করা হয়েছে বিদ্যালয় চত্বর ও শ্রেণিকক্ষ।

বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য প্রদীপ দত্ত এই বিষয়ে বলেছেন, ‘জেলা স্বাস্থ্য দফতরের কাছ থেকে ওই ছাত্রীর কোভিড পজিটিভের রিপোর্ট জানতে পারি। যদিও ছাত্রীটির কোনও উপসর্গ ছিল না। স্বাস্থ্য দফতর নির্দেশ মতো আক্রান্ত ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার সংস্পর্শে আসা অন্যান্য পড়ুয়াদের টেস্ট করা হলে আজ আরো দুজনের রিপোর্ট পজিটিভ আসে। এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রায় কুড়ি মাস পর করোনা কাঁটা কাটিয়ে স্কুল খুলেছিল রাজ্যে। গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল ও কলেজ। এর মাঝেই একাধিক স্কুলে পড়ুয়াদের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। সেই তালিকায় নবতম সংযোজন হল রায়গঞ্জের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নাম।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?