পৌঁছে দেওয়ার নামে ১৮ মাসে ১১ জনকে খুন, পুলিশের জালে পাকড়াও ভয়ঙ্কর সিরিয়াল কিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: অসহায় যাত্রীদের প্রথমে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে প্রথমে গাড়িতে তুলত। তার পরেই মোটা অঙ্কের টাকা দাবি করত। সেই দাবি না মেটালে অসহায় যাত্রীদের নৃশংসভাবে খুন করত। মহিলাদের ক্ষেত্রে খুনের আগে যৌন নির্যাতন চালাত। খুনের পরে ঠাণ্ডা মাথায় নিহতদের পিছনে লিখে দিত ‘ধোকেবাজ’। গত দেড় বছরে এভাবেই ১৮ জনের প্রাণ কেড়েছিল ভয়ঙ্কর সিরিয়াল কিলার। অবশেষে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নরাধম রাম স্বরূপ। ৩৩ বছরের সিরিয়াল কিলারের বাড়ি পঞ্জাবের হোশিয়ারপুরের গড়শঙ্করের চৌরায়।

বুধবার (২৫ ডিসেম্বর) পঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হওয়ার মতো রাম স্বরূপের ভয়ঙ্কর কাণ্ডের হদিশ মিলেছে। গত ১৮ অগস্ট মোদরার এক টোল প্লাজায় কর্মরত এক কর্মী খুন হন। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ দেখেই ৩৩ বছর বয়সী রাম স্বরূপকে শনাক্ত করা হয়। গত কাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রূপনগর জেলা থেকে তাকে পাকড়াও করা হয়। তার পর জেরা করতে গিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। জেরায় ধৃত জানায়, শুধু টোল প্লাজার কর্মীকেই নয়, আরও ১০ জনকে খুন করেছে। আর তা শুনেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের।

জেরায় রামস্বরূপ জানিয়েছে, সে প্রথমে রাস্তায় দাঁড়িয়ে থাকা অসহায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দোয়ার নাম করে প্রথমে গাড়িতে তুলত। মূলত অল্প বয়সী মেয়েরাই ছিলেন তার শিকার। গাড়িতে তোলার পরেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য মোটা টাকা দাবি করত। তা না দিলে প্রথমে যৌন হেনস্থা করত। তার পরে নৃশংসভাবে খুন করত। ১১ জনের মধ্যে একজনকে শ্বাসরোধ করে ও বাকিদের মাথায় আঘাত করে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। নিহতদের মধ্যে একজনের পিঠে ‘ধোকেবাজ’ বা ‘প্রতারক’ শব্দও লিখে দিয়েছিল। যার পিঠে ‘ধোকেবাজ’ লেখা হয়েছিল তিনি ছিলেন প্রাক্তন সেনা কর্মী। তবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসাবে কর্মরত ছিলেন।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের