হাত-পা বেঁধে খুন, মোদির বারাণসী থেকে উদ্ধার বস্তাবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের  নৃশংস ঘটনা মোদি রাজ্যে  । আট বছরের এক নাবালিকাকে হাত- পা বেঁধে খুন। বস্তা থেকে উদ্ধার হয় তাঁর অর্ধনগ্ন দেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে । সেখানকার একটি বিদ্যালয় থেকে বুধবার উদ্ধার হয়েছে নাবালিকার দেহ । এই খবর জানাজানি হতেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

ঘটনাটি ঘটেছে বারাণসীর রামনগরের সুজাবাদ এলাকায়।  নাবালিকার বাড়ি থেকে কিছু দূরে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার হয় তার অর্ধনগ্ন দেহ ।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ । দেহটি উদ্ধার করে সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । জোরকদমে এই নৃশংস ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

স্থানীয়রা জানিয়েছেন , মঙ্গলবার সন্ধ্যায় রামনগর থানা এলাকার এক প্রতিবন্ধী অটো চালকের মেয়ে মশার ওষুধ কিনতে রাস্তায় বেরিয়েছিল । কিন্তু এরপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি । পরিবারের তরফ থেকে শুরু হয়েছে খোঁজাখুঁজি। এরপর এদিন সকালে এক বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে  বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় মেয়েটির দেহ । তা দেখেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ।  এই ঘটনা নিয়ে এক বাসিন্দা জানান, ‘ মেয়েটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার সকালে বাড়ির কিছু দূরে প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির ​​ভেতরে তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায় । শরীরে রয়েছে একাধিক ক্ষতের দাগ ।’  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারাণসী পুলিশের কাশী জোনের ডিসিপি গৌরব বানসওয়াল। তিনি  বলেছেন,   যেসমস্ত প্রমাণ রয়েছে  খতিয়ে দেখা হচ্ছে  । কারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে