Loading live market data...
Loading active stocks...
Connecting...

বছর শেষে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, কবে ছন্দে ফিরবে শীত?

Share:

নিজস্ব প্রতিনিধি :- এখন ক্যালেন্ডারের পাতায় চলছে ডিসেম্বর মাসের শেষের দিক। এই মাস শেষ হওয়া মানেই নতুন বছরের শুভারম্ভ। প্রতি বছরই শীতের আমেজকে গায়ে মেখে বর্ষবরণে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। তবে এই বছর অন্তিম পর্যায়ে এসেও দেখা নেই শীতের। বারংবার শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াছে বৃষ্টি। নতুন বছরের আগে কি ছন্দে ফিরছে শীত? এই প্রশ্নে এবার বঙ্গবাসী হিমেল বাতাসের অনুভব করতে পারবেন বলেই দাবি করছেন আবহাওয়াবিদরা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রা বৃদ্ধি পাবে। শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে শনিবার দক্ষিনবঙ্গের তিন জেলা যথাক্রমে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি দুই একটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ২ থেকে ৩ ডিগ্রী কমতে পারে তাপমাত্রার পারদ। এর দরুন অনেকটাই জাঁকিয়ে শীত অনুভব করবে দক্ষিনবঙ্গবাসী। নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় ১৪ ডিগ্রির আশপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রার পারদ।

অন্যদিকে, বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। শনিবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং সোমবার থেকে হবে পারদ পতন।

কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু