দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অটলজির সঙ্গে এমনটা হলে…’ মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে মোদি সরকারকে কোণঠাসা কংগ্রেস নেতার

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ তৈরির জায়গা নিয়ে কংগ্রেস-বিজেপির মধ্যে শুরু হয়েছে বিবাদ।  দীর্ঘ বাকযুদ্ধ চলার পর মোদি সরকার জানিয়ে দেয় , মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। তবে সেজন্য কিছুটা সময় লাগবে।  আর এই ইস্যুকেই হাতিয়ার করে সরব হলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।

এদিন কংগ্রেস স্দর দফতরে  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন সিধু । তিনি বলেন,’ একজন মানুষ মারা গেলে সব ধরণের শত্রুতার অবসান হওয়া উচিত।  অটল বিহারী বাজপেয়ীর সৎকারের পরে যদি রাজঘাটে তাঁর স্মৃতিসৌধের জন্য জায়গা না দেওয়া হত, তাহলে দেশবাসী কি তা পছন্দ করত?’

নভজ্যোত সিং সিধু এই ইস্যুকে কোনো একটি দলের নয়, দেশের ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিহিত করেছেন । তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ  দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমতাবস্থায় তাঁর স্মৃতিসৌধ  হতে পারে তাঁর অবদানকে সম্মান জানানোর উপায়। এটা নিয়ে কোন দলের রাজনীতি করা উচিত নয় ।‘ বলা বাহুল্য, মনমোহনের শেষকৃত্যের স্থলেই তাঁর স্মৃতিসৌধ তৈরি করতে চায় কংগ্রেস। সেই অনুযায়ী শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে দলের ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু এখন জানান হয়নি কোথায় হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ