তৈরি হবে নতুন সেতু ও মহকুমা, সন্দেশখালিতে একগুচ্চ উন্নয়নের ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- উঠে ছিল প্রতিবাদ আওয়াজ, চলেছিল হাজার বিক্ষোভ। মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা সন্দেশখালি। সরকার বিরোধী সব আওয়াজকে নস্যাৎ করে চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে মাথা তুলে দাঁড়িয়েছিল ঘাসফুল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, ভোটে জিতলে মা-বোনেদের কথা রেখে সন্দেশখালি যাবেন তিনি। বছরের শেষে সেই কথা রেখে সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রশাসনিক সভা থেকে আরও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কার্যত নতুন বছরে উপহারের ডালি ভরে দিলেন তিনি।

সোমবার দুপুরে ঋষি অরবিন্দের মাঠে প্রশাসনিক সভায় আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রশাসনিক কাজের সুবিধার্থে উত্তর ২৪ পরগনা জেলায় আরও মহকুমা তৈরির কথা বললেন। তিনি আরও বলেন, দ্বীপাঞ্চল সন্দেশখালিতে ফেরিঘাট, লঞ্চ, সেতুর উন্নয়নের কথা। ৬৬টি প্রকল্পের জন্য ১২৩ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানান সেই সঙ্গে।

উল্লেখ্য,  প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিতে আগেও নতুন নতুন মহকুমা তৈরি হয়েছে। হয়েছে পুলিশ জেলাও। সেদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে সন্দেশখালি। সরকারি কাজকর্মের জন্য কমবেশি ঘণ্টাখানেকের দূরত্ব অতিক্রম করতে হয় বাসিন্দাদের। যদিও সন্দেশখালিতে ব্লক অফিস আছে। নিকটবর্তী মহকুমা বসিরহাট, যা বেশ খানিকটা দূরে। এসব কিছু মাথায় রেখে উত্তর ২৪ পরগনায় জেলায় আরও একটি মহকুমা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ঝুপখালি, বেড়মজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা