আইনি জটিলতা চললে ২০২৩-এর টেটের ফল প্রকাশ করা অসম্ভব, ঘোষণা পর্ষদ সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- পরীক্ষা হয়ে গিয়েছে, ঘুরে গিয়েছে বছর, তবুও বের হয়নি ফলাফল। ২০২৩ সালের টিচার এলিজেবিলিটি টেস্ট (টেট)-এর পরীক্ষা দিয়ে ফলের আশায় প্রহর গুনছেন পরীক্ষার্থীরা। কবে প্রকাশিত হবে ফলাফল? এবার তারই জবাব দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

সভাপতি গৌতম পাল জানান, “বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশিরভাগই ২০১৭ এবং ২০২২ সালের টেটের। পূর্বের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে না।”

প্রসঙ্গত, ২০২২ সালে দীর্ঘ পাঁচ বছর পর টেট হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষের মতো। উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী। ওই বছর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বছরে দু’বার টেট গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন সভাপতি। সেই মতো ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসেন ২ লক্ষ ৭২ হাজার জন। পরীক্ষার পর বছর ঘুরতে চললেও এখনও ফলপ্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পরীক্ষার্থীদের অভিযোগ, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল রয়েছে। আর ২৪টি প্রশ্ন ভুল রয়েছে ২০২২ সালের টেটে। সেই প্রশ্ন ভুল অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করেছে পর্ষদ।এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বিশদে রিপোর্ট প্রকাশ করবে ওই কমিটি। ওই আইনি জটিলতা মিটিয়ে তবেই ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি, ২০২৩-এর টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে। এ নিয়েও আইনি পরামর্শ গ্রহণ করছে পর্ষদ।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া