সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা গ্রামে না গেলে বন্ধ হবে বেতন, নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- তিন বছরের চুক্তি ভিত্তিক চাকরি। এই সময়ের মধ্যে চুক্তি মেনে গ্রামে গিয়ে পরিষেবা দিতে বাধ্য থাকেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। মাঝে মাঝে দেখা যায় সেই কাজেই ফাঁকি দেন অনেকে। গ্রামে গিয়ে পরিষেবা না দিয়ে চুপচাপ কাটিয়ে দেন তিনটি বছর। তবে এবার সেই ফাঁকিবাজিতে রাশ টানল রাজ্য। গ্রামে গিয়ে পরিষেবা না দিলে বেতন বন্ধে নির্দেশ দিল নবান্ন। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের সব মেডিক্যাল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের উদ্দেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা গ্রামীণ হাসপাতালে নির্ধারিত সময়ে বন্ড সার্ভিসের চিকিৎসকরা না গেলে তাঁদের ভাতা বন্ধ করে দিতে হবে।অর্থাৎ, বন্ড সার্ভিসের তিন বছর এসআররা মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকা করে যে ভাতা পান, তা বন্ধ হয়ে যাবে।

স্বাস্থ্যদফতর জানাচ্ছে, এই নিয়ম আগেই ছিল। কাজে ফাঁকিবাজি  রুখতে এবং জনস্বার্থে আরও বেশি কঠোর হতে হল নবান্নকে। এমডি-এমএস পাশের পর স্বাস্থ্যদফতরের অধীনে কর্মরত সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের সংখ্যা ১ হাজার ১০০র বেশি। তাঁদের ক্ষেত্রেই নয়া আদেশনামা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, এরপর এসআররা বন্ড সার্ভিসের নিয়ম মতো জনস্বার্থে গ্রামে না গেলে ভাতা বন্ধ তো হবেই। পাশাপাশি, যেসব মেডিক্যাল কলেজে তাঁরা পড়ছেন, সেখানকার অধ্যক্ষ- উপাধ্যক্ষরাও শাস্তির মুখে পড়তে পারেন। কারণ, কলেজ জানবে না, অথচ তাঁরা নিয়মকে কাঁচকলা দেখিয়ে বছরের পর বছর সেখানে থেকে যাবেন, এমনটা হওয়া অসম্ভব! এই অর্ডারে স্পষ্ট বলা হয়েছে, নিয়ম মেনে না চলা এসআরদের অবিলম্বে রিলিজকরে দিতে হবে। সেইসঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ২০২৫এর ১ জানুয়ারি থেকে এই সংক্রান্ত কোনও যুক্তি বা অজুহাতই আর মানা হবে না। বন্ড সার্ভিসের দ্বিতীয় বা তৃতীয় বছরের ডিউটি নিয়ে সমঝোতা করা যাবে না। জেলায় জেলায় তাঁদের যেতেই হবে। সেক্ষেত্রে অবশ্য যথারীতি কাউন্সেলিংয়ে বসে নিজেদের স্কোর অনুযায়ী পোস্টিং পাওয়ার সুযোগ  মিলবে।  

প্রসঙ্গত, কিছু দিন আগে সরকার নির্দেশিত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে না যাওয়া ৩১ জন সিনিয়র রেসিডেন্টকে বছরে ১০ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কলকাতা, আর জি কর, এন আর এস সহ বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে কার্যত কান্নার রোল পড়ে যায়। দলে দলে এসআররা অধ্যক্ষ-উপাধ্যক্ষের কাছে গিয়ে ক্ষতিপূরণ মকুবের জন্য বারবার অনুরোধ জানান। শেষে অবশ্য সরকার তাঁদের এই ক্ষতিপূরণ মকুব করেছে। তার পরই শক্ত হাতে হাল ধরতে কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস