নির্মলা সীতারমনকে নিয়ে তৈরি র‍্যাপ ‘ট্যাক্স ওয়ালি তাই’ ঝড় তুলেছে নেটদুনিয়ায়, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জিএসটি বা পণ্য পরিষেবা কর বাবদ আদায়কৃত অর্থে উপচে পড়ছে মোদি সরকারের রাজ কোষাগার। কিন্তু ওই করের জ্বালায় আমআদমি কার্যত চোখে সর্ষেফুল দেখছে। ছলছুতোয় জিএসটির নামে পকেট কাটা চলছে। সিনেমা হলে বসে মনের সুখে ছবি দেখতে দেখতে যে ভুট্টা ভাজা (পপকর্ন) খাবে তার যো নেই। কেননা, তাতেও তিন রকমের জিএসটি চালুর সুপারিশ করা হয়েছে। আর নানা ক্ষেত্রে এমন কর চাপানোয় সাধারণ মানুষের চোখে খলনায়িকা হয়ে উঠেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর মোদি সরকারের খাজাঞ্চি নির্মলাকে নিয়ে এবার র‍্যাপ গান বেঁধেছেন সমাজমাধ্যম প্রভাবী খোট্টা সিক্কা। তরুণ সমাজমাধ্যম প্রভাবী পুরো গানেই নির্মলার কর বাজিকে বিঁধেছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ‘ট্যাক্স ওয়ালি তাই’ নামের র‍্যাপ গানটি। স্বাধীন ভারতে কোনও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে এর আগে কটাক্ষ করে কেউ গান বেঁধেছেন বলে মনে করতে পারছেন না প্রবীণ রাজনেতারা।

নিজের ইনস্টাগ্রামে নির্মলা ও তাঁর কর বাজিকে বিঁধে তৈরি র‍্যাপ গান ‘ট্যাক্স ওয়ালি তাই’ পোস্ট করেছেন সমাজপ্রভাবী খোট্টা সিক্কা। গানের প্রতিটি কলিতে কীভাবে বাচ্চাদের স্কুলে পড়তে যাওয়া থেকে নতুন গাড়ি কেনার উপরে করের জুলুম চলছে তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি মিউজিক ভিডিওটিতে কেন্দ্রের মোদি সরকারের গরিবকে ভাতে মারার বিরুদ্ধে সরব হওয়ার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহদের মোদি সরকারের রাজরোষে পড়তে হয়েছে, তাও তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে নীরব মোদি-বিজয় মাল্যদের মতো ঠগদের দেশ থেকে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করার জন্যও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে নির্মলাকে। গানে অবিলম্বে সাধারণ মানুষের মাথার উপর থেকে করের বোঝা কমানোর দাবি জানানোর পাশাপাশি নির্মলার ইস্তফাও চাওয়া হয়েছে।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ‘ট্যাক্স ওয়ালি তাই।’ নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটা নাগরিকরা। মনোজ যাদব নামে এক নেটসা নাগরিক লিখেছেন, ’৭০-৭৫ বছরে এমন ঘটনা প্রথম বার ঘটল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে গান তৈরি হল। তবে সাধারণ মানুষের কাছ থেকে এত রকম কর আদায় করতে পেরে অবশ্যই খুশি হবেন মন্ত্রী মহোদয়া।’ দীপক কুমার নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘ভারতের কর ব্যবস্থা ব্রিটিশ কর ব্যবস্থার চেয়েও বিপজ্জনক। আম জনতার রক্ত চুষে নিচ্ছে।’ আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘ভাই খোট্টা সিক্কা, তোমায় কুর্নিশ না জানিয়ে পারছি না। তুমি সত্যিই মহান। কিন্তু তোমার এই নির্মম কষাঘাতে ওদের (নির্মলা সীতারমন) কিছু যায় আসে না। ওরা কর নিয়ে জুলুমবাজি থেকে পিছু হঠবে না। অন্ধভক্তদের পূর্ণ সমর্থন থাকাতেই ওরা মানুষের রক্ত চুষতে পারছে।’

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল