Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে করা যাবে উত্তরপত্রের চ্যালেঞ্জ, বড় ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET )-এর জন্য প্রথমবার খোলা হল অনলাইন পোর্টাল।  যার নাম দেওয়া হয়েছে “অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট পোর্টাল”। ইতিমধ্যেই এখানে  কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে  উত্তরপত্র। শুধু তাই নয় কেউ মনে করলে এই উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন।

এই প্রথম বার  পরীক্ষার্থীদের জন্য অনলাইন পোর্টাল  চালু করল কলেজ সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ‘ পরীক্ষার ফলাফলে স্বচ্ছতার জন্য এই ধরনের পোর্টালের ব্যবহার করছি। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উত্তর নিয়ে সংশয়  থাকলে  খুব সহজেই  এখানে আপলোড করতে পারবে। ‘ সেইসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২ থেকে ৬ জানুয়ারি  পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে কোন‌ও সংশয়  থাকলে  পোর্টালের মাধ্যমে জানাতে পারবেন   পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের উত্তরপত্র নিয়ে আগে সংশয় থাকলে কলেজ সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আবেদন করতে হত । নয়তো ইমেল জানাতে হত । কিন্তু এখন থেকেই অনলাইনে পোর্টালের মাধ্যমে জানাতে পারবেন উত্তরপত্র নিয়ে থাকা কোন অভিযোগ । এই নয়া পদ্ধতির মাধ্যমে অভিযোগগুলি অনেকটাই দ্রুত সমাধান  হবে বলে মনে করছে কলেজ সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। বলা  বাহুল্য, এই পরীক্ষায় উত্তীর্ণেরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে আবেদনের সুযোগ পাবেন। গত ১৫ ডিসেম্বর   সেট পরীক্ষা দিয়েছেন ৫৮,৮৬৭ জন। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দু’টি ভাগে এই পরীক্ষা হয়। ৩৪টি বেশি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয় ‌৮৭টি পরীক্ষা কেন্দ্রে। 

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি