অমানবিকতার চূড়ান্ত, ২ রাজ্যের দায় এড়ানোর খেলায় কয়েক ঘন্টা রাস্তায় পড়ে দুর্ঘটনায় মৃতের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ পুলিশের মধ্যে  মতবিরোধ। তাই   দুই রাজ্যের পুলিশের জন্য  রাস্তায়  চার ঘণ্টা পড়ে থাকল মৃতদেহ । এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। জানা গিয়েছে, পথ  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছরের রাহুল আহিরওয়ার  ।  তিনি বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে  বেরিয়েছিলেন।  রাস্তা পার হওয়ার সময় আচমকাই একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে মধ্যপ্রদেশের হরপালপুর থানায় খবর দেন। পুলিশ  এসে দেখেন যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তা উত্তরপ্রদেশের মাহোবা জেলার মহোবকান্ত থানার আওতাধীন। এরপরেই চলে দুই থানার মধ্যে বিবাদ ।  অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর গ্রামবাসীরা উত্তরপ্রদেশ থানায় খবর জানালে তাঁরা বিষয়টি এড়িয়ে যান । তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন এটা মধ্যপ্রদেশ পুলিশের কাজ, তাই এই বিষয় হস্তক্ষেপ করা হবে না । এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা, মৃতদেহ তখনও দুর্ঘটনাস্থলে। অবশেষে দুর্ঘটনার চার ঘণ্টা পর মধ্যপ্রদেশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।    

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিহত যুবকের পরিবারের সদস্যরা। রামদিন নামে এক ব্যক্তি জানিয়েছেন , ‘ দুর্ঘটনায়  আমার ভাইয়ের মৃত্যু হয়েছে । এলাকাটি মধ্যপ্রদেশের অন্তর্গত, কিন্তু কেউই দায়িত্ব নিতে রাজি না হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে রয়েছে দেহটি। মধ্যপ্রদেশের এক পুলিশ এসে আমাদের ধমক দিয়ে বলেছিলেন যে এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করা হোক। যেন  আমরা শেষকৃত্য চালিয়ে যেতে পারি। ‘

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা