আতঙ্কের নাম HMPV, ১২৫৮ সূচক কমল সেনসেক্স, জোর ধাক্কা খেল টাটা স্টিল-রিলায়েন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চিনে তাণ্ডব চালানো এইচএমপিভি থাবা বসিয়েছে দেশে। ইতিমধ্যেই কর্নাটক, গুজরাত ও পশ্চিমবঙ্গের চার শিশুর শরীরে শনাক্ত হয়েছে চিনে তাণ্ডব চালানো ভাইরাসের। আর তাতেই ফিরছে কোভিড কালের আতঙ্ক। থরহরিকম্প শুরু হয়েছে শেয়ারবাজারে। সোমবার (৬ জানুয়ারি) এক ধাক্কায় ১,২৫৮ দশমিক ১২ সূচক কমে ৭৯ হাজারের ঘর থেকে ৭৭ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর ৩৮৮ দশমিক ৭০ সূচক খুঁইয়ে নিফটি দাঁড়িয়েছে ২৩,৬১৬ দশমিক ০৫ শতাংশে। জোর ধাক্কা খেয়েছে টাটা স্টিল ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দেশের দুই শীর্ষ শিল্প সংস্থার শেয়ার দর কমেছে যথাক্রমে ৪.৪১ ও ২.৬৫ শতাংশ। একদিনেই বিনিয়োগকারীদের পকেট থকে গায়েব হয়েছে ৯ লক্ষ কোটি টাকা। 

গত শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৯ হাজার ২২৩ দশমিক ১১ সূচকে। আগের দিনের চেয়ে খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে এদিন সকালে সবুজ জোনে থেকে খুলেছিল বাজার। সেনসেক্সের সূচক ছিল ৭৯ হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্ট। বাজার খোলার পরে উপরের দিকে চড়তে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। একটা সময়ে সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৭৯ হাজার ৫৩২ দশমিক ৬৭ পয়েন্টে। কিন্তু ততক্ষণে বেঙ্গালুরুর আট মাস ও তিন মাস বয়সী দুই শিশুর শরীরে চিনা ভাইরাস এইচএমপিভি শনাক্তের খবর ছড়িয়ে পড়েছে। আর সেই খবরের ধাক্কাতে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটির সূচক।

এক সময়ে ১ হাজার ২৬৪ সূচক খুঁইয়ে ৭৭ হাজার ৯৫৯ দশমিক ৯৫ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। ৩০ সংস্থার শেয়ার দর লাল জোনে পৌঁছে যায়। পরে ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়াতে থাকে। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরে ফের গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। তার পর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এগোতে থাকে বাজার। এক সময়ে ৭৭ হাজার ৭৮১ দশমিক ৬২ সূচকে নেমে যায় সেনসেক্স। শেষ বেলায় খানিকটা চড়ে ১,২৫৮ দশমিক ১২ সূচক খুঁইয়ে ৭৭ হাজার ৯৬৪ দশমিক ৯৯ পয়েন্টে বন্ধ হয়। অর্থা‍ৎ একদিনেই ১.৫৯ শতাংশ সূচক খুঁইয়েছে। ব্যাঙ্কিং থেকে ইস্পাত-সব ক্ষেত্রই লোকসানের মুখ দেখেছে।  

এদিন শেয়ারবাজারের পতনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টাটা স্টিলের শেয়ার দর। একদিনেই ৪.৪১ শতাংশ কমেছে শেয়ারমূল্য। রাষ্ট্রীয় সংস্থা এনটিপিসির শেয়ার মূল্য কমেছে ৩.৬৫ শতাংশ। অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর শেয়ার দর কমেছে ২.৮৬ শতাংশ। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি বন্দরের শেয়ার মূল্য কমেছে ২.৮৬ শতাংশ। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সও জোর ধাক্কা খেয়েছে। এইচডিএফসি এবং স্টেট ব্যাঙ্কের হালও তথৈবচ। দুই সংস্থার শেয়ারমূল্য ধাক্কা খেয়েছে।

 

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর