মেট্রোয় ভিড়ের সুযোগে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, যুবককে বেধড়ক মারধর যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রী বোঝাই করে ছুটছে মেট্রো। গা ঘেঁষে দাঁড়িয়ে সকলে। মাছি গলার জায়গা মাত্র  নেই। এরই মাঝে হঠাৎ-ই ভেসে এল এক মহিলার চিৎকার। “কী করছেন আপনি। এখনই পুলিশে ধরিয়ে দেব। ভিড়ের সুযোগ নিচ্ছেন?” মহিলার কথা শুনে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে রেক। এরপরই যুবককে লক্ষ্য করে চলল কয়েকটি চড়, থাপ্পড়।

এমনই ঘটনা ঘটেছে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে। মহিলার অভিযোগ, ওই যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তার শরীর স্পর্শ করেছেন ওই যুবক। প্রায় প্রত্যেকে প্রতিবাদ করতে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। নিজের স্বপক্ষে সঠিক যুক্তিও দিতে পারেননি যুবক। আমতা আমতা করে তিনি বলেন, “হাত আমার ব্যাগের উপর রেখেছিলাম। আপনার গায়ে হাত দিতে চাইনি।” ঘটনায় কোনও থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না , তা জানা যায়নি।

বর্তমানে সব মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটছে। তবে দুটি ট্রেনের মাঝে ব্যবধান বেড়েছে। সকালের দিকে সর্বোচ্চ ১৪ মিনিটের ব্যবধানে ট্রেন চলছে। পরে বেলার দিকে ৭ মিনিটের ব্যবধান রয়েছে। তবে যাত্রী একাংশের অভিযোগ, দিনভর সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও আদৌও তেমনটা হচ্ছে না। সেই ব‌্যবধান নানা সময়ে নানা রকম থাকছে। এর জন্যই মেট্রোতে বাড়ছে ভিড়। আর সেই ভিড়ের সুযোগেই ভদ্রতার মুখোশ পরা নিম্ন মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে। 

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর