‘যাত্রীরা মনে করেন টিকিটের সঙ্গে এয়ার হোস্টেসরা ফ্রি’, করুণ অভিজ্ঞতা শোনালেন বিমানবালা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমান সেবিকা মানেই ত্বক হবে উজ্জ্বল । মেদহীন শরীরে যাত্রীদের সামনে সুবিধা- অসুবিধা কথা তারা জানতে চান । কিন্তু জানেন এই বিমান সেবিকাদের  পরিস্থিতি কতটা কঠিন? তাদের প্রতিদিন কত কঠিন পথ অতিক্রম করতে হয় ? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথাই জানালেন এক  ফ্লাইট অ্যাটেনডেন্ট বা বিমানবালা ।

 তিনি জানান,’ বিমান ভ্রমণের শুরুতে, ফ্লাইট অ্যাটেনডেন্টরা কেবল পুরুষ ছিলেন। বেশিরভাগই সমকামী । কিন্তু এখন বদলেছে সেই চিত্র । বর্তমানে বিশ্বের ৮০  শতাংশ ফ্লাইট অ্যাটেনডেন্ট নারী। ১৪  থেকে ২৪  বছর বয়সী মেয়েরা এখন এই পদে কাজ করে থাকেন । তাদের দেখে বিমান যাত্রীরা মনে করেন  এয়ার হোস্টেসদের মাত্র তিনটি কাজ আছে – মেকআপ, যাত্রাপথ ঘোষণা এবং খাবার পরিবেশন।  আর এই সকল কাজের জন্য অনেক বেতন দেওয়া হয় । কিন্তু বিমান যাত্রীদের এই ভাবনাটা পুরোটাই ভুল ।‘

এই প্রসঙ্গ নিয়ে  ফ্লাইট অ্যাটেনডেন্ট বলেন,’    আমাদের দীর্ঘ প্রশিক্ষণ এবং পরীক্ষা আছে। এতে পাসিং মার্ক ৯০ শতাংশ। আমরা একটা ভুল করলেই পুরো ক্যারিয়ার শেষ হয়ে যায়। বিমানে ওঠার আগে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয় । প্রথমে, বিমানের মধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ আছে কিনা । দ্বিতীয়, নিজেকে উপস্থাপনযোগ্য করে তোলা। যাতে চেহারা, চুল, হাটা- চলা সবকিছু ঠিক ঠাক থাকে । তৃতীয়, খাবার পরিবেশনের সময় নিজেকে যেন সুন্দর লাগে। ‘ সেইসঙ্গে তিনি জানান,’ আমাদের ওজন একটু বেড়ে গেলেই বিমানের মধ্যে আর উঠতে দেওয়া হয় না । কঠিন রুটিনের মধ্যে দিয়ে আমাদের শারীরিক চর্চা করতে হয়।‘ অন্যদিকে সম্প্রতি  মুম্বইয়ের একজন সিনিয়র এয়ার হোস্টেস নিজের এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। তিনি বলেন,’ আন্তর্জাতিক বিমানে প্রায়শই যাত্রীদের থেকে অশ্লীল অঙ্গভঙ্গি পেতে হয় । তাদের মনে হয় টিকিটের সঙ্গে এয়ার হোস্টেসরা ফ্রি। ‘ একথায় বলা যায়, বিমান সেবিকা হয়ে ওঠার পিছনে রয়েছে এক কঠিন পথ ।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি