স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে রাখার চেষ্টা, হাড়হিম কাণ্ড আউশগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই শিশু কন্যার সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। শুধু তাই নয় প্রমাণ লোপাটে দেহ মেঝেয় পুঁতে ফেলার ছক কষে স্বামী। কিন্তু শেষ পর্যন্ত লাভের লাভ হয়নি। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের আউশগ্রামে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, নিহত মহিলা হলেন বছর ২৭- এর লক্ষ্মী হাঁসদা। বছর সাতেক আগে সোম হাঁসদার সঙ্গে ভালবাসা করে বিয়ে হয় লক্ষ্মীর। তাঁদের দু কন্যা সন্তান রয়েছে। কিন্তু প্রতিদিন মদ খাওয়া নিয়ে অশান্তি চলত স্বামী এবং স্ত্রীর সঙ্গে। অভিযুক্ত সোম শাবল দিয়ে স্ত্রীর মাথায় বারি মারে বলে অভিযোগ। আর তাতেই প্রাণ হারান লক্ষ্মী। সূত্রের খবর, সোমবার বিকেলে শেষবারের মতো লক্ষ্মীকে দেখতে পান সোমের মা। এরপর থেকেই বউমাকে দেখতে পাননি শাশুড়ি । এদিকে নাতনিরা তাঁকে জানায় বাবা নাকি মাকে মারধর করছে। তাতেই সন্দেহ হয় সোমের মায়ের। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন লক্ষ্মীর পরিবারকে । তারাই খবর দেয় পুলিশকে ।

খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে যায় সোমের বাড়ি । তাঁরাই বাড়িতে গিয়ে দেখে ভয়ঙ্কর দৃশ্য। ঘরের মেঝেয় গর্ত করা। সেখানে প্লাস্টিকে মুড়ে রাখা লক্ষ্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করেছে। শুরু হয়ে গিয়েছে তদন্ত ।

 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের