সোমেই জেলা সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন নিহত বাবলা সরকারের বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। আগামী ২০ জানুয়ারি অর্থাৎ  সোমবার থেকে জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তিনি যেতে পারেন মালদহে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর দুলাল( বাবলা )সরকারের বাড়িতে।

সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি থেকে জেলা সফরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ, মালদহ এবং আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের প্রথম দিনেই দুপুর ১টা নাগাদ হাজার দুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে মুর্শিদাবাদ জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। এরপরেই মুর্শিদাবাদ থেকে তিনি মালদহ যাবেন। মঙ্গলবার ওখান থেকেই পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি যাবেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন। বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা ।  সেই সঙ্গে মাদারিহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান করার কথা রয়েছে। একথায় বলা যায়, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

উল্লেখ্য ,  গত ২ জানুয়ারি নিজের খাসতালুক মহানন্দাপল্লিতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন অধরা খুনের কারণ। ইতিমধ্যেই বাবলা-খুনের তদন্তে ‘সিট’ গঠন করেছে পুলিশ। এই আবহে নিহত তৃণমূল নেতার বাড়ি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের