আচমকাই পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ, কেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের সহকারী কোচ নিক পোথাস। চুক্তি মেয়াদ এখনও এক বছর বাকি। এর মধ্যেই নাজমুল হোসেন শান্তর দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই কোচ সাফ জানালেন পদত্যাগের কারণ।

পদত্যাগের কারণ হিসেবে জানান ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন তিনি। পদত্যাগের জন্য পারিবারিক বিষয়কে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। তাঁর দাবি বিসিবিকে আগেই জানিয়ে রেখেছিলেন তিনি। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র এক মাস বাকি। এর আগেই পোথাসের পদত্যাগ বাংলাদেশের ক্রিকেটে কোন প্রভাব ফেলবে কি না, তা নিয়েই উদ্বিগ্ন ভক্তরা।

অন্য়দিকে পোথাসের জায়গা নতুন কাউকে নিয়োগ করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। বিসিবির দাবি, দলকে আগেই জানিয়ে রাখলেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি পোথাস। শুক্রবার (১৭ জানুয়ারী)আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করেন তিনি।

এই নিয়ে সামাজিক মাধ্যমে পোথাস লেখেন, ‘বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে ভাল সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন পরিবারকে সময় দিতে চাই। তাঁদের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষায় আছি। দেখা যাক পরের অধ্যায়ে কি আছে।’

 

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’