‘মুঝসে শাদি কর লো’, খোলা মঞ্চে সলমানকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর, লজ্জায় লাল ভাইজান

তুমি ওকে বিয়ে করো'! কিন্তু তাঁরা দুজনেই পরস্পরকে বিয়ের কথা অস্বীকার করেন। এরপর সলমন কথা ঘোরাতে বলেন, তিনিই নিজেই চাহাতের মাকে বলবেন মেয়ের বর খুঁজতে

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খান, বলিউড সুপারস্টার। গত ডিসেম্বরেই ৫৯ বছরে পদার্পণ করেছেন নায়ক। তাও তাঁর ফিটনেস দেখে লজ্জা পাবেন বছর কুড়ির যুবকরাও। যাই হোক না কেন, সলমান কিন্তু বলিউডের মোস্ট এলিজেবল বেচলারও বটে! বিয়ে হয়নি অভিনেতার, একাধিক প্রেম করেছেন তিনি, কিন্তু কোনটাই বিয়ে পর্যন্ত গড়ায়নি। এদিকে এমন হ্যান্ডসাম নায়ককে চোখের সামনে দেখলে প্রেমের প্রস্তাব না করে থাকা যায়! হ্যাঁ, এমন অনেক ঘটনা সলমানের সঙ্গে ঘটেছে। একবার দুবাইয়ের IIFA অ্যাওয়ার্ড শোয়ে সাংবাদিকের কাছ থেকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পান তিনি। এমন ঘটনা নতুন নয়! এবার অভিনেতাকে বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রী চাহাত পাণ্ডে। যা শোনার পরেই লাজে রাঙা হয়ে গেলেন নায়ক। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) শেষ হয়েছে বিগবস ১৮। যাতে বিজেতা হয়েছেন করণ বেহরা।

যাই হোক, সলমান খান সঞ্চালিত বিগবস ১৮-এর গ্র্যান্ড ফিনালেতে ছিল একাধিক চমক। শোয়ের একজন দাপুটে প্রতিযোগী ছিলেন চাহাত পাণ্ডে। তবে তাঁর প্রেমিক সম্পর্কে জানতে ভক্তদের মধ্যে চর্চার শেষ নেই। এমনকী তাঁর মাও মেয়ের প্রেমিককে খুঁজে দেওয়ার জন্যে বিগবস নির্মাতাদের ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষনা করেছিলেন। কিন্তু চাহাত বরাবরই বলে এসেছেন তাঁর জীবনে কোনও মিস্টার রাইট নেই। কিন্তু বিগবসের শেষ পর্বে রীতিমতো মিরাক্কেল ঘটল। গ্র্যান্ড ফিনালেতে খোদ সলমানই চাহাতকে তাঁর প্রেমিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আর তখনই কিছু না ভেবে সোজাসুজি সনমান খানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন চালাত পাণ্ডে।

এর আগে চাহাত জানিয়েছিলেন তিনি কাশিশের সঙ্গে বাগদান সেরেছেন। কিন্তু সবটাই অভিনেত্রী মজা করে বলেছিলেন। তখন সলমান বলেন, এমন কথা কেউ মজা করে বলে না। এরপর অভিনেতা নিজেই চাহাতের পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব নেন। কিন্তু গল্প যে পুরো উল্টে যাবে কে জানত! বিগবসের গ্র্যান্ড ফিনালেতে চাহাত প্রকাশ্যেই সলমান কে বলেন, ‘স্যার আপনি আমাকে বিয়ে করবেন?’ তখন সলমন রজত দালালের নাম নিয়ে বলেন, ‘তুমি ওকে বিয়ে করো’! কিন্তু তাঁরা দুজনেই পরস্পরকে বিয়ের কথা অস্বীকার করেন। এরপর সলমন কথা ঘোরাতে বলেন, তিনিই নিজেই চাহাতের মাকে বলবেন মেয়ের বর খুঁজতে! এরপরে খানিকটা বিরক্ত হয়েই চাহাত সলমানকে বলে ফেলেন, ‘আই লাভ ইউ’, এরপর তিনি সলমানকে ফ্লাইং কিস ছোড়েন। যা দেখে সলমান লাজে রাঙা হয়ে যান। সব মিলিয়ে বিগবসের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান একেবারে জমে ওঠে।

এদিকে ইদানিং নায়কের জীবন নিয়ে চিন্তায় সকলে। কেননা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যা নিয়ে সলমান কে একাধিকবার খুনের হুমকি দিয়েছেন লরেন্সের গ্যাংব্যাং। এই কারণেই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের