ওষুধ গলায় আটকে দমবন্ধ অবস্থা, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জিনাত আমন

আমি ওষুধটি যখন আমার মুখে ঢোকালাম, এক চুমুক জল খেলাম, তখনও ওষুধ আমার গলায় আটকে যায়। শ্বাস নিতে পারছিলাম না না। ছোট্ট বড়িটি আমার গলায় আটকে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমন। ওষুধ জীবন রক্ষা করে, কিন্তু সম্প্রতি সেই ওষুধের জন্যেই মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন জিনাত আমন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজেই জানালেন জিনাত আমন। ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তে জীবনের নানা উপাখ্যান শেয়ার করে থাকেন প্রবীণ অভিনেত্রী। জিনাত আমনের জীবনে নানা উপাখ্যান জানতে অপেক্ষায় থাকেন অভিনেত্রীর ভক্তরাও। মঙ্গলবার (২২ জানুয়ারি) একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী নিজেই জানালেন সেই ভয়ঙ্কর রাতের কথা। জানালেন, তাঁকে প্রতিদিন রাতে ডিনারের পরে একটি করে রক্তচাপের জন্যে ওষুধ খেতে হয় অভিনেত্রীকে।

মঙ্গলবার রাতেও যথারীতি ওষুধ খান তিনি। কিন্তু খেতে গিয়েই ওষুধ তাঁর গলায় আটকে যায়। শ্বাস নিতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে ছেলে জাহান খানকে ডাকেন। এবং তিনি মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। শেষ যাত্রায় অভিনেত্রী রক্ষা পান এবং তাঁর জীবন বাঁচে। খানিকক্ষণের জন্যে মৃত্যুকে যেন কাছ থেকেই অনুভব করতে পেরেছিলেন অভিনেত্রী। এবং এই ঘটনা অভিনেত্রীকে জীবনের পাঠও শিখিয়েছে। জানান, যখন তখন মানুষের মৃত্যু হতে পারে। সবটাই বিধাতার হাতে রয়েছে। ২১ জানুয়ারি একটি ইনস্টাগ্রাম পোস্টে পুরো ঘটনাটির বর্ণনা করেছেন ৭৩ বছর বয়সী অভিনেত্রী নিজেই। জানান, ২০ জানুয়ারি আন্ধেরি পূর্বে একটি স্টুডিওতে তাঁর শুটিং ছিল। সেখান থেকে বাড়িতে ফিরেই। পোষ্য লিলির সঙ্গে খেলতে শুরু করেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

বাড়িতে ফিরে আসেন এবং ঘুমোতে যাওয়ার ঠিক আগে, তার রক্তচাপের ওষুধ খান। অভিনেত্রীর কথায়, “আমি ওষুধটি যখন আমার মুখে ঢোকালাম, এক চুমুক জল খেলাম, তখনও ওষুধ আমার গলায় আটকে যায়। শ্বাস নিতে পারছিলাম না না। ছোট্ট বড়িটি আমার গলায় আটকে গিয়েছিল। আমি আবারও জল খাই। কিন্তু গলা থেকে ওষুধ নামে নি। আমার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল। তখন আমার বাড়িতে ছিল না, শুধু আমার সঙ্গে আমার পোষ্যরা ছিল। কুকুর এবং পাঁচটি বিড়াল ছাড়া বাড়িতে আমি একা। স্বাভাবিকভাবেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসককে ফোন করলেও তাঁর নম্বর ব্যস্ত ছিল। এরপর আমি আমি আমার ছেলেকে লাগাতার ফোন করতে থাকি। কিন্তু আমার অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে। অবশেষে আমার ছেলে আসে এবং আমি চিকিৎসকের কাছে যাই। তিনি আমাকে কয়েক ঘন্টা ধরে উষ্ণ জল খেতে বলেন। এবং আস্তে আস্তে বিপদ কাটে।” অর্থাৎ ওষুধ যেমন মানুষকে বাঁচায়, সেই ওষুধেই নিমেষে মৃত্যুও হতে পারে। সেটাই জীবন দিয়ে বুঝলেন জিনাত আমন। কাজের ফ্রন্টে, জিনাতকে পরবর্তীতে দ্য রয়্যালস-এ দেখা যাবে, এতে আরও অভিনয় করেছেন ইশান খট্টর, ভূমি পেডনেকার, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, মিলিন্দ সোমান, ডিনো মোরিয়া, চাঙ্কি পান্ডে, ভিহান সামাত এবং অন্যান্যরা।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক