আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল নির্মীয়মাণ  বহুতল, আতঙ্কে এলাকাবাসী   

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় হেলে পড়ল বহুতল। বাঘাযতীনের ছায়া পড়ল ট্যাংরার ক্রিস্টোফার রোডে। বুধবার সকালে সেখানকার একটি নির্মীয়মাণ  বহুতল   আচমকাই হেলে পড়ে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।  তবে ওই বহুতলে এখন কেউ থাকে না বলে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ।  

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল । কাজ প্রায় শেষের দিকে। আর তখনই হেলে পড়ল বহুতলটি । এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার সন্দীপন সাহা জানিয়েছেন, ‘বাড়িটি একদিকে সামান্য হেলে গিয়েছে। বিষয়টি তাঁর নজরে আসা মাত্রই পুরসভাকে জানিয়েছেন । পুরসভার ইঞ্জিনিয়াররা এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে।‘ তবে এদিন ফের বহুতল হেলে যাওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।

উল্লেখ্য , গত ১৪ জানুয়ারি বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে। ধসে যায় ফ্ল্যাট বাড়িটির একাংশ। তদন্তে নেমে পুরসভা জানিয়েছিল, ওই আবাসনটি বেআইনিভাবে তৈরি হচ্ছিল । প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর । বাঘাযতীনের ক্ষেত্রে বহুতলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মাণ   বহুতল। বারবার কী করে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Published by:

Share Link:

More Releted News:

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ