এই কোম্পানিতে হাড়ভাঙা খাটুনির পর দেওয়া হয় না বেতন, হা-হুতাশ কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অফিসে সারাদিন ধরে হাড়ভাঙা পরিশ্রম,দৌড়ঝাপ করেও মাসের শেষে টাকা দেয় না কোম্পানি। তবুও এমন আজব কোম্পানিতে বাধ্য হয়ে কাজ করে বহু কর্মী। অবাক হলেন তো। এই কোম্পানিতে কাজের বিনিময়ে এখানে দেওয়া হয় কুপুন। কুপুনের বিনিময়ে শুধুমাত্র ওই কোম্পানি থেকেই জিনিস নিতে পারেন তারা। যা নিয়ে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। ঘটনাটি ঘটেছে চিনের জিলিন প্রদেশের মতিয়ান ভাইটালিটি শপিং মলে।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির কতৃপক্ষ।

এই শপিং মলে মাসের শেষে টাকার বিনিময়ে একটা করে কুপুন দেওয়া হয়। এই কুপুনগুলি রেট প্রায় ১১৬ থেকে ৫৮০০ টাকা। কর্মীদের নগদ মূল্যের পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হয় এই কুপুন। এই কুপুন কীভাবে কাজ করে এই নিয়ে প্রশ্ন করা হলে শপিং মলের কর্মীরা অসহায়ভাবে জানান, এই কুপুন দিয়ে শুধুমাত্র কোম্পানির জিনিসপত্র কিনতে পারে তারা। এর জন্য অতিরিক্ত খাটুনি খাটে তারা। তবে হাতে নগদ পান না তারা।

কর্মীদের কথায়, তাদের দেওয়া প্রত্যেকটা কুপুনে একটা করে নম্বর লেখা থাকে। সেই নম্বরের মারফত এটি ব্যবহার করা যায়। ওই শপিং মলের অন্তর্ভুক্ত কোম্পানি থেকে শুরু করে রেস্তেঁরা সব জায়গায় এই কুপুন ব্যবহার করা যায়। তবে জামাকাপড় বা জিনিসের দাম কুপুনের চেয়ে কম হলে টাকা বাকি টাকা ফেরত দেওয়া হয় না তাদের।

এই নিয়ে ভুক্তভোগী এক কর্মী জানান, তিন মাস ধরে নগদ পারিশ্রমিক পান নি তিনি। কুপুনের মাধ্যমে যে সুবিধা পেয়েছেন তাতে সংসার চলে না। শখের জিনিসও কেনা যায় না। এমনকী ঋণ পরিশোধ করা যায় না। তিনি সত্যিই অসহায়। ইচ্ছেমত কিছুই কিনতে পারেন না তিনি।

এমন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাগে ফুঁসছেন নেট নাগরিকরা। অনেকে লিখেছেন ‘কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওই কোম্পানিকে’।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে