ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লবণাক্ত জলের প্রকোপের জেরে সুন্দরবনে ব্যাহত জনজীবন । দেখা দিয়েছে জলের সংকট। বর্তমানে বেশিরভাগ এলাকায় নলকূপ থেকে লবণাক্ত জল বেরিয়ে আসে। যা জল পান করা বা রান্নার কাজের জন্য ব্যবহার করা যায় না। তাতে বেশ চিন্তায় পড়েছে সুন্দরবনের বাসিন্দারা । সেইসঙ্গে লবণত্ব বৃদ্ধির কারণে বিপদ বাড়ছে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলের।  আর ম্যানগ্রোভ না বাঁচলে বিপদের মুখে পড়বে কলকাতা । তাই  এবার সুন্দরবনের  ম্যানগ্রোভ রক্ষার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন ।

ম্যানগ্রোভ বাঁচাতে  দুটি প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন । প্রথমটি ,    বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় ৪১০০ কোটি টাকা খরচে ‘সাসটেইনেবল হার্নেসিং ওশান রিসোর্স অ্যান্ড ইকোনমি’ বা লোয়ার সুন্দরবন শোর প্রকল্প । দ্বিতীয়টি ,  নিম্ন বদ্বীপ অঞ্চলে বাঁধ নিয়ে পরিকাঠামো এবং মাটিতে জমা হওয়া নুনের মাত্রা কমানোর জন্য প্রকল্প।   ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ ।

উল্লেখ্য, সুন্দরবন ধ্বংস হওয়ার উপক্রম হলে নষ্ট হবে কলকাতা শহরের ভারসাম্য। তাই ম্যানগ্রোভ রক্ষা করার জন্য  সুন্দরবন প্রকল্পের জন্য বুধবার রাজ্যে আসছে বিশ্বব্যাঙ্কের বিশেষ প্রতিনিধি দল। সুন্দরবন এলাকা তারা পরিদর্শন করবে । সূত্রের খবর  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১১টি ব্লকে রূপায়িত হবে এই প্রকল্প। এরজন্য ৪০৫ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়