আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাড়হিম ঘটনা! আলাস্কায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান

courtesy google

নিজস্ব প্রতিনিধি : প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল আলাস্কায় ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটির নাম F-35। মঙ্গলবার গভীর রাত ৩টে নাগাদ ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার আগেই বিমান থেকে লাফ দেন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেছেন তিনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক। ঘটনাস্থলে দেশটির উদ্ধার কর্মীরা এসে পৌঁছেছেন।

সামাজিক মাধ্যমে একটি ভিডিয়োও ছড়িয়ে পড়ে। ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে আচমকাই ধাক্কা খেয়ে বিমানে আগুন লেগে যায়। একটু পরেই দেখা যায় আকাশ থেকে একটা প্যারাসুট উড়ছে। নীচের দিকে কেউ নামছে। ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন যুদ্ধবিমানের চালক। নিরাপদে মাটিতে নেমেছেন তিনি।

এই নিয়ে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল জানান, এই যুদ্ধবিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। এরপর চালক জানতে পারে, যান্ত্রিক ত্রুটি রয়েছে বিমানে। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

তড়িঘড়ি বিপদ বুঝতে পেরে প্যারাসুটে করে নীচে নেমে আসে পাইলট। এরপরই বিমানে আগুন ধরে যায়। ওই বিমানটি একটি এক আসন বিশিষ্ট। এফ-৩৫ হল আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। ২০০৬ সালে বিমানটি বানানো শুরু করে মার্কিন সরকার। এরপর ২০১৫ মার্কিন বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধবিমান।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ