আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ভারতীয়, শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন ৯ জন ভারতীয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় দূতাবাস। একটি বিবৃতিতে জানানো হয়েছে, দূতাবাসের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তারা স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে।

ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। জেদ্দায় ভারতের কনস্যুলেট জেনারেল পূর্ণ সহায়তা প্রদান করছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আরও প্রশ্নের জন্য একটি নিবেদিতপ্রাণ হেল্পলাইন স্থাপন করা হয়েছে”।

এদিকে বিদেশমন্ত্রী S জয়শঙ্করও এই ঘটনায় গভির শোক প্রকাশ করে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছেন। তিনি এই দুঃখজনক পরিস্থিতিতে তার সর্বাত্মক সহায়তা প্রদান করছেন। সূত্রের খবর, বুধবার (২৯ জানুয়ারি) ২৬ জন শ্রমিক একটি বাসে করে পশ্চিম সৌদি আরবের জিজানে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। তখনই একটি ট্রেলারের সঙ্গে তাঁদের বাসের সংঘর্ষ হয়। তার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। যাতে নয় ভারতীয় নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ