মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের একেবারে গা ঘেঁষে তৈরি হচ্ছে মন্দির। নির্মাণের জন্য গভীর গর্ত খুঁড়তেই বিপত্তি! যার জেরে বিপদের মুখে পড়ল গঙ্গারামপুরের এক প্রাচীন সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ভবনে দেখা মিলল বড়সড় ফাটল। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় স্কুল ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

জানা গিয়েছে, ঘটনাটি গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস সংলগ্ন গঙ্গারামপুর জিএসএফপি নং-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে বর্তমানে ৮২ জন পড়ুয়া রয়েছে। অভিযোগ, স্কুল ভবনের দক্ষিণ দিকের দেওয়াল থেকে মাত্র দুই-আড়াই ফুট দূরত্বে মন্দির নির্মাণের জন্য জেসিবি দিয়ে গভীর মাটি খোঁড়া হয়। এর ফলে পার্শ্ববর্তী স্কুল ভবনের ভিত নড়বড়ে হয়ে যায় এবং মেঝেতে ফাটল দেখা দেয়।

সাম্প্রতিক বৃষ্টিতে সেই ফাটল আরও চওড়া হওয়ায় আতঙ্ক বেড়েছে। আতঙ্ক ছড়িয়েছে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের প্রশ্ন, কোনও ভরসায় তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাব? কোনও বিপদ হলে তার দায় কে নেবে? এরপরেই গঙ্গারামপুর পৌরসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

খবর পেয়ে গঙ্গারামপুর সদর চক্রের স্কুল পরিদর্শক (S.I.) এনামুল শেখ বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। তিনি পরিস্থিতির গুরুত্ব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যালয়ের কোনও ক্ষতি করা তাঁদের উদ্দেশ্য নয়। দু-এক দিনের মধ্যেই প্রযুক্তিগতভাবে সমস্যার সমাধান করে স্কুলের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ