ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্প নয়, ঝুঁকিতে কাঁপছে বিশ্ববিদ্যালয়! যে কোনো সময়ই হতে পারে বড় বিপদ! দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের বেহাল দশা এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্তৃপক্ষের কাছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও পরিকাঠামোর অভাবে আজ নিরাপত্তাহীন পরিবেশেই চলছে পঠনপাঠন।

উচ্চশিক্ষার প্রসারের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে। নিজস্ব ক্যাম্পাস বা স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী জায়গায় চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ও ক্লাস। কিন্তু বর্তমানে সেই ভবনের অবস্থা এতটাই খারাপ যে, সেখানে নিয়মিত পঠনপাঠন চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষের ছাদ ও দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। একাধিক জায়গা থেকে চাঙর খসে পড়ছে। শুধু ক্লাসরুম নয়, প্রশাসনিক দফতরের ঘরগুলির অবস্থাও অত্যন্ত বিপজ্জনক। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের অফিসেও ছাদের অংশ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে শিক্ষক, কর্মী এবং পড়ুয়ারা আতঙ্কের মধ্যেই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসছেন।

আরও পড়ুন: মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ছাদ চুঁইয়ে জল ঢুকে ক্লাসঘর ভিজে যায়। গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে স্বাভাবিক পরিবেশে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনের দাবিতে জেলা প্রশাসন এবং উচ্চশিক্ষা দফতরের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। তবে এখনও স্থায়ী সমাধান মেলেনি। উপাচার্য প্রণব ঘোষ জানিয়েছেন, ভোটের কারণে দীর্ঘদিন কাজ থমকে ছিল। তিনি আশাবাদী, খুব দ্রুত নতুন ভবনের ব্যবস্থা হবে। ২০২১ সালে রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও গণিত বিভাগ নিয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়। প্রথমে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে ক্লাস হলেও পরে পুরনো হস্টেল ভবনে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেই ভবনের জীর্ণ দশাই উদ্বেগ বাড়াচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি