আমেরিকায় যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনা কপ্টারের, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প

দুর্ঘটনার পর জরুরি সাড়াদানের কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে আমেরিকার ওয়াশিংটন বিমানবন্দরের কাছে মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মার্কিন সেনার চপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বিমানের। ৬৪ জন যাত্রীকে নিয়ে পটোম্যাক নদীতে ভেঙে পড়েছে বিমানটি, এবং ৩ সেনাসদস্য নিয়ে নদীতে ভেঙে পড়ে মার্কিন সেনাবাহিনীর চপারটি। এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর আরও আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। এবং দুর্ঘটনায় কেউ রক্ষা পাননি বলেই খবর। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ইতিমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনার খবর জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

দুর্ঘটনার পর জরুরি সাড়াদানের কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই ঘটনার পর্যবেক্ষণ শুরু করেছেন এবং নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনা করেছেন। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে বিস্তারিতভাবে জানাবেন ট্রাম্প। আমেরিকা ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর চপারের সংঘর্ষ হয়। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, পিএসএ এয়ারলাইনসের আঞ্চলিক রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল।

বিমানবন্দরের কাছাকাছি আসতেই মাঝআকাশে একটি মার্কিন সেনার ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। আর তাতে যাত্রীবাহী বিমানটি নদীতে পড়ে যায়। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাঁদের হেলিকপ্টারও দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়েছে। পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক