শান্তিপুরে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা ! মৃত এক, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : শান্তিপুর সারাগড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত ১, আহত ২ জন। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত সারাগড় এলাকায় দুটি বাইকের মুখোমুখি হলে সংঘর্ষটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে তাকে থাকায় তাকে অন্যত্র রেফার করা হয়েছে। বাকি একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানার মোড় থেকে একটি বাইক দ্রুত গতিতে ঘোরালিয়া দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই ব্যালেন্স হারিয়ে সেটি অন্য দুটি বাইকে ধাক্কা মারে এবং গিয়ে লাইট পোস্টে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় তিনজন রাস্তায় ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কারও মাথায় হেলমেট ছিল না। আহতদের বাড়ি বেলঘড়িয়া টু ঘোরালিয়া কুন্ডু পাড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায় নি।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল