স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া, ক্রিকেটের হল অফ ফেমে জায়গা পেলেন মাইকেল বেভান

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৫ বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ জায়গা পেলেন মাইকেল বেভান। আগে ‘হল অফ’ ক্রিকেটে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সেই প্লেয়ারের টেস্ট ক্রিকেটের মানদণ্ডকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু টেস্টে খুব একটা ভাল ফর্ম ছিল না বাঁহাতি এই ব্যাটারের। কিন্তু ওয়ান ডে ফর্মে দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন মাইকেল বেভান। সাম্প্রতিক সময়ে এই মানদণ্ড বদলে শুধু টেস্ট ক্রিকেটের ভিত্তিতে নয়। সীমিত ওভারের ক্রিকেটেও সেরা পারফর্মারদের হল অফ ফেমে নিযুক্ত করার দাবি উঠেছিল। যাকে মান্যতা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাতেই ক্রিকেট অস্ট্রেলিয়া মাইকেল বেভানকে এই সম্মানে সম্মানিত করল।

একথা বলা বাহুল্য যে, ক্রিকেটে ফিনিশার টার্মের প্রতিষ্ঠা মাইকেল বেভানের হাত ধরে। ওয়ানডে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতি ছিল তাঁর। গত শতাব্দীর শেষ আর এই শতাব্দীর শুরুর দিকে বেভান এমন কিছু ম্যাচ জিতিয়েছেন, যা তখন অনেকের ভাবনার বাইরে ছিল। দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত বেভান।

বেভানের হাতে হল অফ ফেমের স্মারক তুলে দেন ক্রিকেট অস্ট্রেলিার হল অফ ফেমের চেয়ারম্যান পিটার কিং।এরপর তিনি জানান, ‘মাইকেল বেভানের সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ রেকর্ডের কথা মাথায় রেখেছি আমরা। হল অফ ফেম কমিটি ওর পরিসংখ্যান নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। শুধু টেস্ট ক্রিকেটে আর নয়, ওয়ান ডে ও আগামীতে টি-টোয়েন্টি ফর্মাটেও সাফল্য পাওয়া ক্রিকেটারদের কথা মাথায় রাখা হবে। বেভানই সত্যিই অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।’

উল্লেখ্য, মাইকেল বেভান অস্ট্রেলিয়ার ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য সদস্য। এছাড়াও ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির সিরিজের একটি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটের জয় এনে দিয়েছিলেন বেভান, যেটিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলোর একটি বিবেচনা করা হয়। ফিনিশার হিসেবে বেভানের আরও উল্লেখযোগ্য কয়েকটি ইনিংস আছে। ২০০২ সালে এমসিজিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮২ রানে ৬ উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য ছিল ২৪৬। সেই পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে আনেন বেভান।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন