বড় দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে,গুরুতর চোট পেলেন মার্টিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : বড় দুঃসংবাদ নেমে এল আর্জেন্টিনা শিবিরে।চোটের কারণে লিওনেল মেসিদের একাদশে দেখা যাবে না লিসান্দ্রো মার্টিনেজকে।কেননা এই ডিফেন্ডার তার লিগামেন্টে চোট পেয়েছেন, যার কারণে তিনি পুরো মৌসুমের জন্য ছিটকে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার(২ ফেব্রুয়ারি)ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।শোক কাটিয়ে না উঠতেই এক বড় দুঃসংবাদও পেয়েছে ইউনাইটেডের সমর্থকরা।

এই নিয়ে কোচ আমোরিম জানিয়েছেন,গুরুতর ইনজুরিতে ভুগছেন লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষের উইঙ্গার ইসমালিয়া সারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ইনজুরিতে পড়েন মার্টিনেজ। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান ইউনাইটেডের ফিজিও টিম।কিছুক্ষণ পর মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে।

ম্যাচ শেষে আমোরিম বলেন,‘আমরা আগামী কয়েকদিন বিষয়টি পর্যবেক্ষণ করব।তবে আমি মনে করি বেশ জটিল ধরণের ইনজুরি।লিসান্দ্রো মার্টিনেজ শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, বরং ড্রেসিংরুমের শক্তিশালী চরিত্রও বটে। এই মুহুর্তে, সত্যিই আমরা কঠিন পরিস্থিতি পার করছি।’

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?