বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রী ও বান্ধবীকে বিষ মেশানো পানীয় খাইয়ে খুন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ঘটল মর্মান্তিক পরিণতি । দশম শ্রেণীর ছাত্রী এবং তাঁর বান্ধবীকে বিষ খাইয়ে খুন করল যুবক । এমনই ঘটনা ঘটেছে চন্ডিপুর ব্লকে। নিহতরা হলেন বরোজ হাই স্কুলের দশম শ্রেণিতে পাঠরতা  শ্রাবণী ভূঁইয়া এবং নীলা ভূঁইয়া।

পুলিশ সূত্রে খবর তাদের  বাড়ি চন্ডিপুর থানার পূর্ব বিরামপুরে। গত ১৮ই জানুয়ারি শ্রাবণী এবং নীলা বিভিন্ন স্কুলে সরস্বতী পূজার কার্ড বিতরণ করতে বেরিয়েছিলেন। সেই সময়ই তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামক এক যুবক। সেখানেই  শ্রাবণীকে বিয়ের  প্রস্তাব সে  দেয়। আর সেই প্রস্তাব নাকচ করে দেয় শ্রাবণী । তারপরে একদিন   পরিকল্পনা করে  ঠাণ্ডা জলের মধ্যে বিষ মিশিয়ে ওই যুবক  খাইয়ে দেয়  শ্রাবণী এবং নীলাকে । সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে দুজন । তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । রবিবার মৃত্যু হয় শ্রাবণীর এরপর বুধবার সকালে প্রাণ হারায় তাঁর বান্ধবি । 

পরিবারের অভিযোগের ভিত্তিতে আকাশ সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ । শুধু বিবাহের প্রস্তাবগ্রহণ না করার জন্য খুনের করায়  অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত দুই ছাত্রীর পরিবার। এই  ঘটনায়  চন্ডিপুর থানার ওসি জানিয়েছেন, ‘  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।’ 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক