৫০ আসনে নিশ্চিত জয়, প্রার্থীদের বৈঠকে দাবি কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তারআগেই শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপের ৭০ জন প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল একটি সভা। সেই সভাতেই  একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে  আপ  নেতা গোপাল রাই জানান, ‘ এবারে দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি  ৫০ আসনে জয়ী হতে চলেছে । সেইসঙ্গে  সাত থেকে আটটি আসনে হতে পারে  হাড্ডাহাড্ডি লড়াই।’ 

আপ নেতার কথায় , ‘ দিল্লির মানুষ আবারও আম আদমি পার্টিকে চায় । তাই আমাদের দলই গঠন করবে সরকার ।’ সেইসঙ্গে এক্সিট পোলকে ‘অপারেশন লোটাস’  বলে আখ্যায়িত করলেন গোপাল রাই। তাঁর দাবি, ‘ এক্সিট পোলের মাধ্যমে রাজ্যের  পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি । কিন্তু তাতে কোন লাভের লাভ হবে না । এক্সিট পোলের মাধ্যমে একথা প্রমাণিত যে দিল্লির নির্বাচন নিয়ে বেশ চাপে রয়েছে পদ্ম শিবির ।’ 

উল্লেখ্য , বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। ৮ ফেব্রুয়ারি ফলাফলের ঘোষণা।  দিল্লিতে  নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে গেলে লাগবে  ৩৬ আসনে জয় । পরিসংখ্যান অনুসারে  ২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ।  শেষবার  বিধানসভা নির্বাচনে আপ প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে ৬২টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ৮টিতে।  তাই ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে  শেষ হাসি কার থাকবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ