সন্ধ্যা ৭টার মধ্যেই ছেড়ে যাবে শেষ ট্রেন! ঘোষণা রেলের

সন্ধ্যা ৭টার মধ্যেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার শেষ ট্রেন শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়বে। একই ব্যবস্থা থাকছে ডাউন ট্রেনগুলির ক্ষেত্রেও। এদিন থেকেই এই নিয়ন্ত্রণ বিধি লাগু হয়ে যাচ্ছে। প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যাবতীয় লোকাল ট্রেন ছাড়ার সময়সূচী রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের মধ্যে বিভ্রান্তি কাটাতে সোম সকালেই লোকাল ট্রেন চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ এক ঘোষণা করে দিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, কোভিড ঠেকাতে রাজ্য সরকার যে বিধিনিষেধ জারি করেছে তা মেনেই সন্ধ্যা ৭টার মধ্যেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার শেষ ট্রেন শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়বে। একই ব্যবস্থা থাকছে ডাউন ট্রেনগুলির ক্ষেত্রেও। এদিন থেকেই এই নিয়ন্ত্রণ বিধি লাগু হয়ে যাচ্ছে। প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যাবতীয় লোকাল ট্রেন ছাড়ার সময়সূচী রাখা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সন্ধ্যা ৭টার আগে যে সব ট্রেন গন্তব্যের পথে রওয়ানা দিয়েছে সে সব ট্রেন মাঝপথেই দাঁড়িয়ে যাবে। একই সঙ্গে দুই রেল কর্তৃপক্ষ একথাও জানিয়েছে ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনান্য সময়ে যে সময়সূচী মেনে ট্রেন চলে সেই সময়সূচীই বজায় রাখা হচ্ছে। কমানো হচ্ছে না কোনও ট্রেন।

তবে এত কিছুর পরেও এদিন সকালে দেখা গিয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক স্টেশনে উদ্বিগ্ন মুখের ভিড়। সকলের জিজ্ঞাসায় একটাই। রাতে বাড়ি ফিরবো কী করে? তাঁদের বক্তব্য, অনেকেরই কাজ শেষ হতে হতে রাত ৮টা বেজে যায়। তারপর স্টেশন আসতে বেশ কিছুটা সময় লাগে। স্বাভাবিক ভাবেই সন্ধ্যা ৭টার আগে যদি শেষ ট্রেন ছেড়ে চলে যায় তাহলে তাঁরা বাড়ি ফিরবেন কীভাবে। সব থেকে বেশি ক্ষোভ ছড়িয়েছে এই নিত্যযাত্রীদের মধ্যেই। তাঁদের অভিযোগ এই সময়সূচীতে শুধু সরকারি কর্মচারীরাই সুবিধা পাবেন। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাঁদের বড়সড় সমস্যার মুখে পড়তে হবে। একই সঙ্গে প্রশ্ন উঠছে ৫০ শতাংশ যাত্রী মেনে চলা হচ্ছে কী হচ্ছে না সেটা দেখছে কে? কারন এদিন প্রায় সব স্টেশনেই দেখা গিয়েছে লোকাল টড়েনে যথারীতি ভিড় করেই উঠছেন সকলে। হাওড়া ও শিয়ালদা স্টেশনেও যখনই ট্রেন এসে থামছে দেখা যাচ্ছে পিল পিল করে তা থেকে যাত্রীরা নামছেন। যা বলে দিচ্ছে ৫০ শতাংশ যাত্রীবিধি মানা হচ্ছে না।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে