নামের পাশে ১৫০ রানের ইনিংস,৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ ব্রিটজকে

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ থেকে প্রায় ৪৭ বছর আগে ফেব্রুয়ারি মাসেরই এমন এক দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসের ৪৮তম ম্যাচে অভিষেক ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের। তার ফর্মে তাজ্জব হয়েছিল গোটা বিশ্ব। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এসে থামল উইন্ডিজ কিংবদন্তির গড়া সেই রেকর্ড। কীর্তির পথে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ওপেনার ম্যাথিউ ব্রিটজকে।

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ওপেনার ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে তিনি ১৫০ রানের ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ১ টেস্ট আর ১০ টি-টোয়েন্টি খেলা ম্যাথিউ ব্রিটজকে সোমবার প্রথমবার নেমেছেন ওয়ানডে ম্যাচে। ইনিংসের প্রথম বলটাও মোকাবেলা করেছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার নামের পাশে ১৫০ রান।

ব্রিটজকের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা।ওপেনিংয়ে ব্রিটজকে দুর্দান্ত এমন ইনিংস খেলার পরও লাহোরের উইকেট বিবেচনায় কিছু রান কম জুটেছে দক্ষিণ আফ্রিকার কপালে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা