শহরের একাধিক সরকারি হাসপাতালে করোনার থাবা! স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। আর করোনার থাবায় জর্জরিত শহর থেকে জেলার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। আর করোনার থাবায় জর্জরিত শহর থেকে জেলার মানুষ। এর মাঝেই কলকাতার একাধিক সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতালে করোনা বসিয়েছে থাবা। আক্রান্ত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ১২ জন চিকিত্সক। এর ফলে চক্ষু চিকিৎসায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কর্তাদের।

অন্যদিকে এনআরএস হাসপাতালের ৭০ জন নার্স-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আর এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। এর আগে আর আহমেদ ডেন্টাল কলেজে মোট করোনায় আক্রান্ত হন ২২ জন। সূত্রের খবর, আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যাপক সহ একাধিক নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মী কোভিডে আক্রান্ত হন। এর ফলে ডেন্টাল কলেজে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এদিকে সোমবারই জানা গিয়েছে, নার্স-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে নীলরতন সরকার হাসপাতালে করোনা আক্রান্ত ৭০ জন। কীভাবে বজায় থাকবে পরিষেবা। এই বিষয়ে স্বাস্থ্য দফতরে শুরু হয়েছে বৈঠক। দেশের পাশাপাশি বাংলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তার কারণ, স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের শরীরে মারণ ভাইরাসের হানা নিয়ে।

কলকাতা মেডিক্যালে ৭ এবং এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক করোনা আক্রান্ত হয়েছেন। করোনার কনট্যাক্ট ট্রেসিং বাড়াতে দৈনিক ৮০ হাজার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর