নদী ভাঙন রোধে নয়া প্রকল্প ‘নদী বন্ধন’, বরাদ্দ ২০০ কোটি

Share:

 নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘নদীর তীরে বাস, দুঃখ বারো মাস।’ মালদা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বড় সমস্যা নদী ভাঙন। প্রতিনিয়ত নদীর ভাঙ্গনে হাজার-হাজার বাড়িঘর চলে যায় জলের তলায়। ভিটেমাটি হারিয়ে উদ্ধাস্তু হয়ে পড়েন অসহায় গরিব মানুষ। এবার নদীকেন্দ্রিক এলাকায় ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে। আর নয়া প্রকল্পে ২০২৫-২৬ আর্থিক বর্ষে ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি বহুল চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরির জন্যও ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে।

বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ হওয়ার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটকে অনুমোদন দেওয়া হয়। আগামী বছর অর্থা‍ৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে বাজেটের দিকে নজর রেখে চলেছেন রাজ্য সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারা।

বাজেটে বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন চন্দ্রিমা। তিনি জানান ৭০ হাজার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে ফোন দেওয়া হবে।

 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান