চা-বিস্কুটের পেছনে খরচ ৮ লক্ষ ! বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারির তথ্য দেখলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি ঝাড়খণ্ডের একটি সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে । ঝাড়খণ্ড সরকার তদন্তে নামার পরেই সামনে আসে বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ে ৪৪ লক্ষ টাকার কেলেঙ্কারির ঘটনা । আর যা দেখা মাত্রই চমকে ওঠেন সকলে । তদন্তে সামনে আসে এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল প্রাক্তন উপাচার্য মুকুল নারায়ণ দেবের আমলে । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের অর্থ বিভাগের অডিট ডিরেক্টরেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অডিট রিপোর্ট জমা দিয়েছে। আর তাতেই উঠে এসেছে একের পর এক তথ্য । 

অর্থ বিভাগের দেওয়া তথ্য অনুসারে , ২০২০ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে ৪৪ লক্ষ টাকা কেলেঙ্কারি হয়েছে । মূলত এই টাকাগুলি খরচ হয়েছে উপাচার্যের কার্যালয়, বাসভবন এবংগাড়ির জ্বালানি ব্যয়ে। শুধু তাই নয় চা-বিস্কুটের পেছনে খরচ ৮ লক্ষ টাকা । এই প্রসঙ্গে ঝাড়খণ্ড ছাত্র মোর্চার (ক্ষমতাসীন জেএমএমের ছাত্র সংগঠন) সভাপতি চন্দন সিং জানিয়েছেন , করোনার সময় উপাচার্যের খাওয়ার জন্য কেনা হয়েছিল ৮ লক্ষ টাকা । শুধু তাই নয় উপাচার্যের বাসভবন রঙ করার নামে এক বছরে তিনবার লক্ষ লক্ষ টাকা তোলা হয়। 

 অর্থ বিভাগের তরফে এও জানান হয়েছে , মুকুল নারায়ণ দেবের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে  অপ্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র কেনা হয়েছিল। মাত্র ৪ মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবহার করে দুবার মোবাইল ফোন কেনা হয় । এছাড়াও উপাচার্যের বাসভবনে বিছানা, সোফা, ওয়াশিং মেশিন ইত্যাদি জিনিসপত্র ক্রয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে কেনা হত  ব্যয়বহুল চিকিৎসা সরঞ্জাম সহ একাধিক জিনিস । একথায় বলা যায়, মুকুল নারায়ণ দেবের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে করা হয়েছিল এলাহি ব্যবস্থাপনা । 

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট