দুর্গাপুজোর রেকর্ড ভেঙে বর্ষবরণে রাজ্যে ৬৫০ কোটি টাকার মদ বিক্রি!

মদ বিক্রিতে 'এগিয়ে বাংলা', অন্তত এমনটাই মনে করছেন রাজ্যের আমজনতা। বড়দিন থেকে বর্ষবরণের দিন অবধি রেকর্ড অঙ্কের মদ বিক্রি করে রাজস্ব আদায় করেছে পশ্চিমবঙ্গ সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ বিক্রিতে ‘এগিয়ে বাংলা’, অন্তত এমনটাই মনে করছেন রাজ্যের আমজনতা। বড়দিন থেকে বর্ষবরণের দিন অবধি রেকর্ড অঙ্কের মদ বিক্রি করে রাজস্ব আদায় করেছে পশ্চিমবঙ্গ সরকার। আবগারি দফতরের তথ্য বলছে এই এক সপ্তাহে সুরা বিক্রিতে যা আয় করেছে রাজ্য তা দূর্গাপুজোর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত দৈনিক ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আর এই লক্ষ্মীলাভে খুশি রাজ্যের আবগারি দফতর। বছরের শেষ সপ্তাহে ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মাত্র নয়দিনে এই রেকর্ড গোট রাজ্যে।

দুর্গাপুজোতে মদ বিক্রিতে রেকর্ড করেছিল রাজ্য। যা কার্যত বছরের শেষে এসে ভেঙে দেয় বাংলার মানুষ। নভেম্বর মাস নাগাদ বাংলায় মদের উপর আবগারি শুল্ক ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গের সরকার। দামে বিপুল পতন হয়েছিল মদের। তারপর থেকেই দেদার মদ বিক্রি হচ্ছে বাংলায়। তাই বছরের শেষ সপ্তাহতেও গলা ভেজাতে মদের দিকেই হাত বাড়িয়েছে আমজনতা। ড়দিন থেকে বর্ষবরণ, রাজ্যের মদের দোকানে ছিল কানায় কানায় পরিপূর্ণ। চলতি বছরে গত বছরের তুলনায় বেশি মদ বিক্রি হয়েছে। মোট ৪৭ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে চলতি বছরে। পুজোতে দেশি মদ বিক্রি হয়েছিল ১.৪৬ কোটি লিটার। বিদেশি মদ বিক্রির পরিমাণ ছিল ৩৭.৯৩ লক্ষ লিটার। বিয়ার বিক্রি হয়েছিল ৪৩.৭৪ লিটার।

কিন্তু বড়দিন থেকে বর্ষবরণের রাত অবধি যা মদ বিক্রি হয়েছে রাজ্যে। যা বিগত বছরের রেকর্ড বিক্রি হয়েছে। বর্তমান রাজ্য সরকারের আয়ের অন্যতম উৎস হল মদ বিক্রি। আর এই মদ বিক্রি করেই বিপুল পরিমাণ অর্থ নিজেদের ভাঁড়ারে তোলে রাজ্য সরকার। সেই ঘটনাই ঘটেছে বড়দিন ও বর্ষবরণের সপ্তাহে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?