Loading live market data...
Loading active stocks...
Connecting...

শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’, সৃজিতের নতুন ধারাবাহিকের নায়ক হচ্ছেন রুবেল

'নিম ফুলের মধু'-র পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রুবেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই টিআরপিতে ভাল নম্বর পাচ্ছে না জি বাংলার ‘নিম ফুলের মধু’, অথচ এককালে বেঙ্গল টপারের আসনে রাজ করত সৃজন-পর্ণার জুটি। কিন্তু ধারাবাহিকে একের পর এক টুইস্টের জন্যে মুখ ফিরিয়ে নেন দর্শকমহল। সেই কারণেই টিআরপির তালিকায় ডুবতে বসেছে এই ধারাবাহিক। এখন আবার শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিমফুলের মধু’। যদিও এর আগেও একাধিকবার শোনা গিয়েছিল যে, রুবেল দাস-পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিকটি শেষ হতে চলেছে। কিন্তু পরে সেটা রটনায় পরিণত হয়। দিন কয়েক আগেই ৫০০ পর্বের সেলিব্রেশন করেছেন ‘নিম ফুলের মধু’ টিম। প্রায় দেড় বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। কিন্তু এবার সত্যি সত্যি শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’।

কারণ ইতিমধ্যেই নতুন ধারাবাহিকে সাইন করেছেন রুবেল দাস। ‘নিম ফুলের মধু’-র পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রুবেল। তাঁর সঙ্গে বিপরীতে থাকতে পারেন মোহনা মাইতি। সুতরাং পরিচালকও অন্য ধারাবাহিকের কাজে হাত দিয়েছেন, আর তাতেই স্পষ্ট খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। যদিও ধারাবাহিকের নায়ক ‘সৃজন’ ওরফে ‘বাবু’র পর্দার মা অরিজিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা এখনও আনুষ্ঠানিক কোনও খবর পাননি ধারাবাহিকের শেষ হওয়ার ব্যাপারে। এখনও তাঁরা নিয়মিত শুটিং করছেন।

দিন কয়েক আগেই, নতুন ধারাবাহিকের সেট তৈরি নিয়েই সমস্যায় পড়েছিলেন সৃজিত। ফেডারেশনের সঙ্গে ঝামেলা লেগেছিল শ্রীজিতের। যার ফলে সেট তৈরির কাজ আটকে গিয়েছিল। কিন্তু এখন সমস্যার সমাধান হয়েছে, তাই সৃজিত নতুন সেটের কাজ আবারও শুরু করেছেন বলে খবর। এ দিকে গত মাসেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন রুবেল দাস। পূর্ণতা পেয়েছে তাঁদের দীর্ঘদিনের প্রেম। আর নতুন জীবনে প্রবেশ করতে না করতেই আবারও নতুন ধারাবাহিকের নায়ক হতে চলেছেন রুবেল।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি